দলবাজ আমলাতন্ত্র !
আনু মোস্তফা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫১ ২৯ মার্চ ২০১৯
হঠাৎ কারো হাতে বেশি টাকা হলে প্রথমে সে একটা বাড়ি তৈরি করে ফেলে। সম্ভব হলে একটা বা একাধিক বিয়ে করে। বাড়িটা যাতে দূর থেকে দেখা যায় সেজন্য একটা বড় গেটও বানায়।
এমন কিছু মানুষ হঠাৎ বড়লোক হলেও দেখা যায়, ঘরের মোজাইক করা মেঝেতে ছাগল-মুরগির বিষ্টায় ভরপুর। টাকার জোরে বাড়িটা করলেও, বাড়ির শৃঙ্খলা আর সৌন্দর্য রক্ষার কথাটা সে আদৌ শেখে নি।
নানানভাবে এখন বাংলাদেশের অগ্রগতির কথা শোনা যায়। এইটা হঠাৎ করে বড়লোক হওয়ার মতোই। কিন্তু এই অগ্রগতিটা পুরোপুরি বিশৃঙ্খলায় ভরা। অধিকাংশ নাগরিকই নিয়ম-নীতি মেনে শৃঙ্খলার মধ্যে থাকতে চান না। আবার সরকারের ব্যবস্থাগুলিও এতটাই দুর্ব্যবস্থাপনায় ভরা যে, তার ওপর মানুষ অনেক ক্ষেত্রে ভরসাও পায় না। রানা প্লাজার ভয়াবহতার পরও তা থেকে কেউ শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। এদেশে চুরির পর চোর ধরার জন্য হরেক তৎপরতা, তবে চুরি যাতে না হয় সেজন্য যা করা দরকার সেটা না করে বরং চোরের জন্য বাড়ির দরজাটা খুলে রাখা হয়।
দলবাজ আমলাতন্ত্র জনমুখী না হয়ে রাজনীতিমুখী হয়ে জনগণকে টুপি পরিয়ে নিজেদের সুযোগ সুবিধা হাসিল করছে।
চলমান অগ্রগতি যদি টেকসই না হয় সেটা দ্রুত ভেঙ্গে পড়ারই আশঙ্কা বেশি। যেমন গাছ হঠাৎ বড় হয়ে গেলে সেটা একটু হালকা বাতাসে ডালপালাসহ ভেঙ্গে পড়ে।
পুরান ঢাকার অগ্নিকাণ্ড থেকে সর্বশেষ বনানী - এসবেরই ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে। কিন্তু নজিরবিহীনভাবে কয়েকখানা তদন্ত কমিটি করা ছাড়া সরকারের আর বিশেষ কিছু করার আছে বলে অন্তত: আমি মনে করি না।
কারণ প্রতিনিয়ত চোরের সঙ্গে ঘর-সংসার করলে বাড়ি থেকে মুল্যবান জিনিসপত্র প্রায়ই হারিয়ে যাবে-এতে অবাক হওয়ার কিছু নেই। একটা জীবনও যে কত মুল্যবান - এতো প্রাণহানিতেও সরকারের নড়েচড়ে বসার তেমন কোনো ক্ষমতাই নেই। কেননা সরকারের সেই নৈতিক শক্তিটাও যেন নেই। কারণ তেলবাজ রাজনীতিবিদদের জায়গাটা এখন পুরোপুরি কব্জা করে নিয়েছে তেলবাজ আর দলবাজ আমলার দল --।
হয়তো সামরিকতন্ত্রের যাঁতাকল থেকে দেশ কিছুটা মুক্ত হয়েছে, কিন্তু তার বদলে জাঁকিয়ে বসেছে দলবাজ আমলাতন্ত্র।
# লেখক : সাংবাদিক, বিশ্লেষক
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ

