দীর্ঘ ১৬ বছর পর বাবাকে খুঁজে পেলেন মার্কিন নারী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩২ ২৫ নভেম্বর ২০২৪
দীর্ঘ ১৬ বছর পর বাবাকে খুঁজে পেলেন ডিডি বোসওয়েল নামে এক মার্কিন নারী। প্রথমবারের মতো নিজের বাবার সঙ্গে দেখা হওয়ার একটি আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন তিনি।
দ্য নিউজউইক জানিয়েছে, বর্তমানে ৩২ বছর বয়সি বোসওয়েলের জীবনের মোড় ঘুরে যায় মাত্র ১৬ বছর বয়সে। সে সময় একদিন মায়ের সঙ্গে ঝগড়ার পর তিনি জানতে পারেন, যাকে তিনি ছোটবেলা থেকে বাবা জেনে এসেছেন, তিনি আসলে তার আসল বাবা নন।
নিউজউইককে বোসওয়েল বলেন, ‘আমার মা বলেছিলেন- তার স্বামী আমার বাবা নন। এটি শুনে প্রথমে অবাক হয়েছিলাম। কিন্তু এরপর থেকে আমার শৈশবের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাই। আমি সব সময় তার কাছ থেকে অন্য ভাই-বোনদের চেয়ে আলাদা আচরণের শিকার হতাম।’
এর পর থেকেই নিজের আসল বাবাকে খুঁজে পাওয়ার চেষ্টা শুরু করেন বোসওয়েল। একপর্যায়ে ডিএনএ পরীক্ষার মাধ্যমেও নিজের পূর্বপুরুষ সম্পর্কে জানার চেষ্টা করেন তিনি। এই লক্ষ্যে ২০১৩ সালে তিনি প্রথমবারের মতো একটি ডিএনএ পরীক্ষায় অংশ নেন। তবে এই পরীক্ষার মাধ্যমে বংশগত সম্পর্ক থাকা যেসব নাম বেরিয়ে আসে সেগুলো তার কাছে খুবই অপরিচিত লেগেছিল।
মার্কিন নারী বলেন, ‘আমি পরিচিত এবং মায়ের পুরোনো সহপাঠীদের জিজ্ঞেস করলাম—কিন্তু কিছুই জানতে পারলাম না।’ তবে ওই ডিএনএ পরীক্ষায় একটি পদবি এবং কিছু সম্ভাব্য আত্মীয়ের সন্ধান পেয়েছিলেন তিনি। পরে তাদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগের চেষ্টাও করেন। তবে বোসওয়েলের কথাকে শুরুর দিকে সবাই সন্দেহের চোখে দেখছিলেন।
অবশেষে চলতি বছর ডিএনএ বিশ্লেষক এবং ব্যক্তিগত তদন্তকারীদের সহায়তা নেন বোসওয়েল। এতে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তারা তার সম্ভাব্য বাবার ছবি, ঠিকানা এবং সম্পূর্ণ পারিবারিক বংশানুক্রম তৈরি করে দেন। বাবাকে খুঁজে পাওয়ার বিষয়ে বোসওয়েল বলেন, ‘তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলে গিয়ে দেখি, আমার মায়ের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।’
পরে সম্ভাব্য বাবার এক কন্যার সঙ্গেও যোগাযোগ করেন বোসওয়েল। তারাই বাবাকে খুঁজে বের করতে সাহায্য করেন।সম্প্রতি ওকলাহোমা থেকে টেক্সাসে এসে বোসওয়েলের সঙ্গে দেখা করেন তার আসল বাবা। তাদের প্রথম সাক্ষাৎটি ছিল অবিশ্বাস্য। এ বিষয়ে বোসওয়েল বলেন, ‘মনে হচ্ছিল, এটি একটি স্বপ্ন। আমার প্রত্যাশা খুব বেশি ছিল না। কারণ আমি আবার আঘাত পেতে চাইনি।’
বোসওয়েল জানতে পেরেছেন, তার বাবার আরও চার সন্তান রয়েছে। তাদের মধ্যে একজন মাত্র ১০ বছরের। নতুন সম্পর্কের আবিষ্কার বোসওয়েল ও তার বাবার জীবনে আনন্দ এবং একতা নিয়ে এসেছে।
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার