দেশের জনগণ ন্যায়বিচার পাচ্ছে না: ফখরুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৮ ৬ জুলাই ২০১৯
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়ংকর গণতন্ত্র বিনাশী সরকার মানুষের অধিকার সমূলে কেড়ে নিচ্ছে। এই সরকারকে অপসারণ করতে হলে জনগণের ঐক্যের গণঐক্যের কোনও বিকল্প নেই।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেলসহ সকল রাজবন্দিদের নিঃর্শত মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সমস্ত রাজনীতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে জনগণকে ঐক্যবদ্ধ করে সর্বোপরি সারা দেশে গণঐক্য গড়ে তুলে গণবিরোধী ও গণতন্ত্র বিনাশী সরকারের পতন নিশ্চিত করা হবে।
দেশের বিচার বিভাগ সম্পূর্ণ আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে- এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন,বিচার বিভাগ থেকে জনগণ ন্যায়বিচার পাচ্ছে না। সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বিচার বিভাগের ওপর সাধারণ জণগণের নির্ভর করার কথা। কিন্তু এই বিচার বিভাগের কাছে আমরা বিচার পাই না। বিচার বিভাগ সম্পূর্ণভাবে আওয়ামী লীগ সরকার নিয়ন্ত্রণ করছে। সরকার যা নির্দেশ দেয় আদালতও সেই বিচারই করে।
তিনি বলেন, ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে হামলার মামলায় যে বিচার হয়েছে কয়দিন আগে, এটা কখনও কোনও সভ্য সমাজে আইনের কোনও ইতিহাসের মধ্যে পড়ে না। এ ধরনের ন্যাক্কারজনক রায় কখনও হতে পারে না। আমরা এই রায়ে হতাশ বিক্ষুদ্ধ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে দলের মহাসচিব বলেন, খালেদা জিয়ার মামলাগুলো সম্পূর্ণভাবে সাজানো। দ্বিতীয়ত, একই ধরনের মামলায় সরকারের অনুসারীদের জামিন দেয়া হচ্ছে। কিন্তু দেশনেত্রীকে জামিন দেয়া হচ্ছে না। এটা সম্পূর্ণভাবে বেআইনি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মহানগর যুবদল দক্ষিণের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





