দেশের শিক্ষা বিস্তারে নটরডেম কলেজ মাইলফলক: স্পিকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০৩ ২৯ জানুয়ারি ২০২৩
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের শিক্ষা বিস্তারে নটরডেম কলেজ মাইলফলক হিসেবে কাজ করছে। কলেজটি সুদীর্ঘ ৭৪ বছর ধরে দেশে মানসম্মত শিক্ষায় নেতৃত্ব দিচ্ছে। কলেজের শিক্ষার্থীরা দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আলোকিত করে যাচ্ছেন।
শনিবার (২৮ জানুয়ারি) নটরডেম কলেজ মাঠে নটরডেম কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘প্রতিষ্ঠার ৭৪’ বছর পুনর্মিলন উৎসব’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান আহরণ ও জ্ঞান চর্চার কেন্দ্র। কলেজের শিক্ষকরা নিরলসভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের করে তৈরি করেন। তরুণরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিবে উল্লেখ করে স্পিকার বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক, সামাজিক ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি দেশের অনগ্রসর, অস্বচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তির ব্যবস্থা গ্রহণের জন্য নটরডেম কলেজ অ্যালামনাইয়ের প্রতি আহবান জানান। এসময় স্পিকার নটরডেম কলেজ অ্যালামনাইয়ের সহযোগিতায় কলেজটির ঐতিহ্য ও গৌরব অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া জলবায়ু পরিবর্তন, সাইবার সিকিউরিটি, মাইগ্রেশনসহ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করতে সকলের প্রতি আহবান জানান স্পিকার। ড. শিরীন শারমিন চৌধুরীসহ অতিথিবৃন্দ ‘প্রতিষ্ঠার ৭৪’ বছর পুনর্মিলন উৎসব’র বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং নটরডেম কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে সব শহীদ এবং প্রয়াত নটরডেমিয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া অনুষ্ঠানে নটরডেম কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




