দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, মোট আক্রান্ত ২৪ জন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৭ ২১ মার্চ ২০২০
বাংলাদেশে করোনাভাইরাসে মারা গেলেন আরও ১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে ২ জন মারা গেলেন। এছাড়া প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।
শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে করোনা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয়। এটি শেষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। তার বয়স ৭৩ বছর। উনি অন্যান্য নানা রোগেও ভুগছিলেন। এ নিয়ে ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। নতুন করে ৪ জন আক্রান্ত হয়েছেন। প্রাতিষ্ঠানিক সঙ্গ রোধে (কোয়ারেন্টাইন) আছেন প্রায় ৫০ জন। দেশের জেলা উপজেলায় ১৪ হাজার বাড়িতে সঙ্গ রোধে আছেন।
করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে চীন থেকে বিশেষজ্ঞ (এক্সপার্ট) টিম নিয়ে আসা হবে। এ কথঅ জানিয়ে জাহিদ মালেক বলেন, করোনা প্রতিরোধে আমরা গত দুই মাস যাবত কাজ করে যাচ্ছি। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে চীন থেকে বিশেষজ্ঞ (এক্সপার্ট) নিয়ে আসা হবে।
করোনা চিকিৎসায় দেশব্যাপী প্রস্তুতির কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন করে ৪০০ ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হবে। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউশন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি বলেন, আপনারা জানেন ইতোমধ্যে প্লেন আসা-যাওয়া বন্ধ হয়েছে। সব স্বাস্থ্য কর্মকর্তাদের ছুটি বাতিল করেছি। আর মাস্কসহ অন্যান্য সরঞ্জাম আমাদের হাতে এসেছে। আমরা চীনে অর্ডার দিয়েছি। এসব সরঞ্জাম প্লেনে আসবে।
বিয়ে, ধর্মীয় সভা-সমাবেশ বন্ধ করার অনুরোধ জানিয়ে জাহিদ মালেক বলেন, আপনারা এখন বিয়ে, সামাজিক-ধর্মীয় সভা সমাবেশ বন্ধ রাখুন। এছাড়া অনেকে বিদেশ থেকে এসে আত্মগোপন করে আছেন। আপনাদের পরিবারকে বাঁচাতে হলেও এটা করবেন না।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










