ধানক্ষেতে চিতাবাঘ !
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:১৭ ১২ মে ২০২০
কুমিল্লার লাকসামে চিতাবাঘের তিনটি শাবকের সন্ধান পাওয়া গেছে।
সোমবার লাকসামের চনগাঁও নোয়াপাড়া গ্রামে মাসুম খান নামক এক যুবক ফসলি জমি থেকে ধান কাটতে গিয়ে শাবকগুলো দেখতে পান। পরে ওই যুবক তথ্য গোপন করে মোটা অঙ্কের বিনিময়ে শাবকগুলো বিক্রির অপচেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ শাবকগুলো উদ্ধার করে।
উপজেলার চনগাঁও নোয়াপাড়ার আবেদনগর মাদ্রাসা-সংলগ্ন হাজী ছেরাজুল ইসলামের ছেলে মাসুম খান নিজেদের ফসলি জমিতে ইরি ধান কাটতে গিয়ে চিতাবাঘের তিনটি শাবক দেখতে পান। এ সময় দুই-তিনজনের সহযোগিতায় তিনি জীবিত অবস্থায় শাবকগুলো আটক করে নিজ জিম্মায় নেন। মাসুম এগুলো বাড়িতে নিয়ে খাঁচায় বন্দী করে অত্যন্ত গোপনে রেখে দেন। এরপর তিনি দুটি শাবক আটক করেছেন মর্মে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
এর পর থেকে এলাকার লোকজন শাবকগুলো দেখতে এলেও তিনি দেখাননি। বরং তার বিরুদ্ধে আগতরা দুর্ব্যবহারেরও অভিযোগ এনেছেন।
স্থানীয় লোকজন বলেন, মাসুম চিতাবাঘের শাবকগুলো আটকের পর স্থানীয় প্রশাসন কিংবা বন বিভাগকে না জানিয়ে মোটা অঙ্কের টাকায় এগুলো বিক্রির অপচেষ্টা চালান। বিক্রির জন্য তিনি বিভিন্ন স্থানে যোগাযোগ করেন বলে জানা যায়।
এ বিষয়ে জানার জন্য মাসুম খানকে তার মুঠোফোনে কল দিলে তিনি চিতাবাঘের তিনটি শাবক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুটি শাবক ছেড়ে দিয়েছি। অন্যটি পার্শ্ববর্তী এলাকার আরিফকে দিয়েছি।’
স্থানীয় প্রশাসন বা বন বিভাগকে না জানিয়ে শাবকগুলো আটকে রাখলেন কেন - এমন প্রশ্নে তিনি প্রতিবেদকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম বলেন, ‘খবর পেয়ে শাবকগুলো উদ্ধারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি।’
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ফোর্স পাঠিয়ে তিনটি শাবক উদ্ধার করা হয়েছে। তবে এগুলো সত্যিকারের চিতাবাঘ কি না তা বন বিভাগের লোকজন এলে নিশ্চিত হওয়া যাবে।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা

