নতুন বছরের প্রথম দিন যেভাবে কাটাবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৩ ৩০ ডিসেম্বর ২০২৩
সবকিছুরই প্রথম মানে বিশেষ। আর সেটি বছরের প্রথম দিন হলে তো কথাই নেই। এই দিন সবাই বিশেষ করে রাখতে চায়। একটু ভালো খাবার খেয়ে, একটু বাইরে ঘুরতে গিয়ে অথবা প্রিয়জনের সান্নিধ্যে সময় কাটিয়ে কোনো না কোনোভাবে দিনটি মানুষ বিশেষ করে তোলে। এই যে আরেকটি বছরের সূচনা হতে যাচ্ছে, দিনটি আপনি কীভাবে কাটাবেন? এই দিনে করতে পারেন ভিন্নকিছু। এমনকিছু কাজ করতে পারেন যা দিনটিকে আনন্দময় করে তোলে বা বিশেষ স্মৃতি হিসেবে রেখে দেয়। চলুন জেনে নেওয়া যাক বছরের প্রথম দিনটি কীভাবে কাটাবেন-
১. সৃজনশীল কিছু করুন
বছরের প্রথম দিনটি স্মৃতিময় করে রাখুন সৃজনশীল কিছু করার মাধ্যমে। আপনার যদি লেখালেখির হাত থাকে তবে নতুন কিছু লিখে ফেলতে পারেন বা লেখা শুরু করতে পারেন। যদি গান গাওয়ার অভ্যাস থাকে তাহলে নতুন কোনো গান কণ্ঠে তুলতে পারেন। ছবি আঁকতে ভালোবাসলে নতুন কোনো চিত্রকল্প ফুটিয়ে তুলতে পারেন আপনার ক্যানভাসে। এতে বছরের প্রথম দিনটি সারা বছরই আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে।
২. পরিকল্পনা লিখে রাখুন
যেকোনো কিছুর পরিকল্পনা থাকলে তা আরও সুন্দরভাবে চলতে থাকে। তাই সারা বছরের পরিকল্পনা শুরুতেই করে ফেলুন। আর বছরের প্রথম দিনেই তা লিখে রাখুন আপনার ডায়েরির পাতায়। বছরের কোন সময়টাতে নিজেকে কোথায় দেখতে চান তা লিখে রাখুন। এরপর সেই অনুযায়ী এগিয়ে যান। এতে আপনার লক্ষ্য পূরণ করা অনেকটাই সহজ হয়ে যাবে। বছরের শেষে নিজেকে সফলদের তালিকায় দেখতে পাবেন।
৩. ভিন্ন কিছু করুন
বছরের শুরুর দিনটাতে একটি কাঁচের জার আর রঙ-বেরঙের কাগজ কিনে নিয়ে আসুন। এবার সেই কাগজের ছোট ছোট টুকরা করে বছরজুড়ে বিভিন্ন স্মৃতিময় কাহিনি লিখে সংরক্ষণ করুন। বছর শেষে দেখবেন অনেক স্মৃতি সংরক্ষণ করা হয়ে গেছে। সেসব কাগজ তুলে একটা একটা করে পড়তে পারবেন। এতে নিজের সাফল্য ও ব্যর্থতাও বুঝতে পারবেন। ফলে নিজেকে পরিবর্তন করা সহজ হবে।
৪. মানবিক কাজ করুন
মানবিক কাজ আপনাকে মানসিক প্রশান্তি দেবে। বছরের প্রথম দিনটি বিশেষ করে রাখতে চাইলে মানবিক কোনো কাজে ব্যয় করতে পারেন। দরিদ্রদের সামর্থ্য অনুযায়ী উপহার দেওয়া, বৃদ্ধাশ্রমে বা এতিমখানায় গিয়ে কিছুটা সময় কাটানো, গাছ লাগানো এ ধরনের কাজ করতে পারেন। চাইলে এই দিনটি রক্তদানের জন্যও বেছে নিতে পারেন। এতে দিনটি বিশেষ হয়ে থাকবে।
৫. ওয়াল ম্যাগাজিন বানাতে পারেন
যদিও এটি পুরনো আইডিয়া কিন্তু আপনার জন্য হতে পারে নতুন কিছু। আপনার পুরো বছরের অভিজ্ঞতা নিয়ে একটি ওয়াল ম্যাগাজিন বানাতে পারেন। এতে ফেলে আসা বছরের বিভিন্ন স্মৃতি লিখে বা তোলা ছবি টাঙাতে পারেন। সবার জন্য উন্মুক্ত করে দিতে পারেন। টাঙিয়ে দিতে পারেন ঘরের দেয়ালের এক কোণে। এটি সবারই ভালো লাগবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



