নাকুগাঁও স্থলবন্দর-শিলিগুড়ি বাস সার্ভিস চালু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:২০ ২ ফেব্রুয়ারি ২০১৯
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর-ভারতের মেঘালয় রাজ্যের বারাঙ্গাপাড়া থানাধীন ঢালু সীমান্তের ভারতীয় ইমিগ্রেশন পয়েন্টের পাশ থেকেই পশ্চিম বাংলার শিলিগুড়ি শহর পর্যন্ত যাত্রিবাহী বাস সার্ভিস চালু হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারী) থেকে ভারতীয় সময় বেলা তিনটায় বাসটি ঢালু ছইপানি ইমিগ্রেশন অফিসের পাশ থেকে ছেড়ে যায়। একদিন পরপর বাসটি শিলিগুড়ি-ঢালু যাতায়াত করবে।
সম্প্রতি বাংলাদেশ থেকে নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতে যাতায়াতকারী যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং যাত্রীদের ভোগান্তিরোধে এ সার্ভিস চালু করা হয়েছে বলে ভারতের ইমিগ্রেশনের একটি সূত্রে জানা গেছে। এর আগে গত বছরের ১১ নভেম্বর একই স্থান থেকে এক দিন অন্তর অন্তর বিকেল সাড়ে ৫ টা থেকে ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটিতে ঢালু-গোয়াহাটি বাস সার্ভিস চালু হয়।
ঢালু-শিলিগুড়ি বাসটি তুরা হয়ে আসামের পাইকান, গোয়ালপাড়া ব্রহ্মপুত্র ব্রীজ, কুচবিহার হয়ে প্রায় ৫০০ কিলোমিটার দুরত্বের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। শিলিগুড়ি থেকে বাসটি ছেড়ে আসবে বিকেল ৫ টায় এবং ঢালু সীমান্তে পৌছেবে ভোর ৭ টায়। অপরদিকে ঢালু থেকে বিকেল ৩ টায় ছেড়ে গিয়ে পথে ২ টি যাত্রা বিরতি দিয়ে পরের দিন ভোরে শিলিগুড়ি শহরে পৌছবে বাসটি।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ১৯৪৮ সালে জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও সীমান্ত দিয়ে এবং ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার বারাঙ্গাপাড়া থানাধীন ঢালু সীমান্ত দিয়ে দু’দেশের জনসাধাণের পারাপারের জন্য ইমিগ্রেশন চেক পোষ্ট চালু হলেও নানা কারণে তা কিছু দিন চালু থাকার পর বন্ধ হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৯৭ সালে আবারও চালু হয় ইমিগ্রেশন চেক পোষ্টটি। এছাড়া ২০০৪ সালে এখানে চালু হয় শুল্ক স্টেশন এবং পরবর্তিতে ওই শুল্ক স্টেশনটি পূনাঙ্গ স্থল বন্দরে রূপান্তরিত হয় ২০১৪ সালে। বর্তমানে স্থলবন্দরটি দু’দেশের ব্যবসা মন্দার কারণে অনেকটা স্থবির হয়ে পড়লেও ইমিগ্রেশন চেক পোষ্ট দিয়ে দু’দেশের লোক যাতায়ত ক্রমেই বাড়তে শুরু করেছে।
এ চেকপোষ্ট দিয়ে চলাচলরত ভারত-বাংলাদেশের ভ্রমনকারী এবং ব্যবসায়ীদের সূত্রে জানাগেছে, ভারতের মেঘালয়ের শিলং, আসামের গোহাটি, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিংসহ সিকিম, মিজোরাম ও অরুনাচল, নাগাল্যান্ড এবং ভূটান ও নেপালের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বৃহত্তর ময়মনসিংহ জেলার মানুষের জন্য সহজতর হয়ে উঠেছে। ফলে দিন দিন বাড়ছে এ চেকপোষ্টের লোক যাতায়াত। মাত্র ৪/৫ বছর আগেও ভারত এবং বাংলাদেশ সীমান্তের দু’পাশেই সড়ক যোগাযোগ ছিল খুবই নাজুক। কিন্তু সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহ থেকে শেরপুরের নকলা হয়ে নালিতাবাড়ী উপজেলা সদর হয়ে নাকুগাঁও সীমান্ত পর্যন্ত প্রসস্থ সড়ক নির্মান হয়েছে। ফলে এ সড়কে নাকুগাঁও
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?












