নাটোরের উত্তরা গণভবনে কী কী আছে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০৪ ৪ মার্চ ২০২১
ঘুরতে ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর ভ্রমণপ্রিয় মানুষদের জন্য ভ্রমণের অন্যতম স্থান হতে পারে নাটোরের উত্তরা গণভবন। শহরের বিখ্যাত দিঘাপতিয়া রাজবাড়ি বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। রানী ভবানী তার নায়েব দয়ারাম রায়কে দিঘাপতিয়া পরগনা উপহার দেন। পরবর্তীতে নায়েব সেখানে কয়েকটি প্রাসাদ গড়ে তোলেন।
যা যা দেখতে পাবেন
প্রায় ৪৩ একর আয়তনের লেক ও প্রাচীর বেষ্টিত রাজবাড়িটিতে মোট ১২টি ভবন রয়েছে। উত্তরা গণভবনের পিরামিড আকৃতির চারতলা প্রবেশদ্বারের চূড়ায় বিখ্যাত কোক অ্যান্ড টেলভি কোম্পানির তৈরি একটি ঘণ্টা ঘড়ি স্থাপন করা হয়েছে। আর মূল প্রাসাদ ভবনে প্রবেশ করলে রাজার সিংহাসন, আক্রমণ ঠেকানোর বর্ম এবং তলোয়ার দেখতে পাওয়া যায়।
রাজ প্রাসাদের প্রাঙ্গণে ইতালি থেকে সংগৃহীত ভাস্কর্যে সুসজ্জিত বাগান রয়েছে। মনোমুগ্ধকর এই বাগানে স্থান পেয়েছে হাপরমালি, নীলমণিলতা, রাজ-অশোক, পারিজাত, কর্পূর, সৌরভী, হৈমন্তী, যষ্টিমধু, বনপুলক, পেয়ালি, সেঁউতি, তারাঝরা, সাইকাস, মাধবী ইত্যাদি বিভিন্ন প্রজাতির গাছ। এছাড়া আছে রাজা প্রসন্ননাথের অবক্ষমূর্তি, জমিদার দয়ারামের ভাস্কর্য, চারটি কামান, কুমার ভবন, তহশিল অফিস ও অতিথিশালা।
প্রধানমন্ত্রীর কার্যালয়
নাটোর জেলা শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত উত্তরা গণভবন বর্তমানে উত্তরবঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্থানীয় কার্যালয় এবং বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই উত্তরা গণভবন পরিদর্শন করতে জেলা প্রশাসনের অনুমতি নিতে হয়।
উত্তরা গণভবন পরিদর্শনের সময়সূচি
গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে শীতকালে ৫টায় তা বন্ধ করে দেওয়া হয়। সপ্তাহের প্রতি রবিবার উত্তরা গণভবন বন্ধ থাকে। গণভবনের আঙিনায় প্রবেশ করতে ২০ টাকা মুল্যের টিকেট ক্রয় করতে হয়। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন–নেজারত ডেপুটি কালেক্টর, নাটোর – 0771-66652, 01762-692122।
যেভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক ও রেলপথে নাটোর যাওয়া যায়। নাটোর বাস স্টপ কিংবা রেলস্টেশন থেকে সিএনজি চালিত অটোরিকশায় উত্তরা গণভবন যেতে মাত্র ১৫ মিনিট লাগে অথবা নাটোরের যেকোনও জায়গা থেকে উত্তরা গণভবনে যাওয়ার পর্যাপ্ত রিক্সা বা অটোরিক্সা পাবেন। নাটোরের মাদ্রাসা মোড় থেকে উত্তরা গণভবন যেতে ৩০ টাকা রিকশা ভাড়া লাগে।
বাসে ঢাকা থেকে নাটোর
ঢাকা থেকে নাটোর যাওয়ার বেশকিছু বাস সার্ভিস রয়েছে। এর মধ্যে গ্রীণ লাইন, হানিফ, দেশ, শ্যামলি এবং ন্যাশনাল পরিবহন উল্লেখযোগ্য। এসব পরিবহনের বাসগুলো নিয়মিতভাবে ঢাকার কল্যানপুর ও গাবতলী বাস টার্মিনাল থেকে নাটোরের উদ্দেশে যাত্রা করে। বাসভেদে জনপ্রতি টিকেটের মূল্য নন-এসি ৩৮০ টাকা এবং এসি ৬০০ টাকা।
ট্রেনে ঢাকা থেকে নাটোর
ঢাকা থেকে সাধারণত রংপুর, দিনাজপুর, লালমনিরহাটগামী রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ট্রেনগুলো নাটোর স্টেশনে যাত্রা বিরতি দিয়ে গন্তব্যের পথে এগিয়ে যায়। তাই সময় জেনে এসব ট্রেনে সহজেই নাটোর যেতে পারবেন। এক্ষেত্রে জনপ্রতি ট্রেনের টিকেটের ভাড়া শোভন: ২৬৫ টাকা, শোভন চেয়ার ৩১৫ টাকা, স্নিগ্ধা ৫২৫ টাকা, এসি ৬৩০ টাকা এবং এসি বার্থ ৯৪০টাকা।
যেখানে থাকবেন
নাটোরে মোটামুটি মানের কতগুলো আবাসিক হোটেল ও বোর্ডিং রয়েছে। হোটেল ভি.আই.পি (0771-66097, 01718-673735) এবং হোটেল রুখসানায় (0771-62431, 01739-987017) সিংগেল কেবিন ২৫০ থেকে ৩০০ ও ডাবল কেবিন ৫০০ থেকে ৬০০ টাকা ভাড়ায় রাত্রি যাপন করতে পারবেন। এছাড়া যোগাযোগ করতে পারেন সার্কিট হাউস নাটোর (0771-66932), নাটোর সদর ডাক বাংলো, হোটেল প্রিন্স (0771-61356, 01746-029429), নাটোর বোর্ডিং (0771-62001), হোটেল রাজ (0771-66660, 01727-371500) কিংবা হোটেল মিল্লাতে।
যেখানে খাবেন
উদরপূর্তির জন্য নাটোরে বেশকিছু বিভিন্ন মানের রেস্টুরেন্ট রয়েছে। নিজের পছন্দমতো যেকোনও রেস্টুরেন্টে সকাল, দুপুর ও রাতের খাবার খেতে পারবেন। কম খরচে খাওয়ার জন্য ইসলামিয়া পঁচুর হোটেলের বেশ সুনাম রয়েছে। এছাড়া রেলস্টেশনের কাছে নয়ন হোটেলের খাবারও বেশ ভালো। সমগ্র বাংলাদেশে চলনবিল এবং রানী ভবানী সুস্বাদু মাছের সুনাম ছড়িয়ে আছে। তাই নাটোর ভ্রমণকালে মাছ খাওয়ার এ সুযোগ মিস করা মোটেও ঠিক হবে না। সাথে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা খেয়ে সঙ্গে করে নিয়েও আসতে পারেন।
নাটোরে আর যা দেখতে পারেন
• রাণী ভবানী রাজবাড়ী
• পুঠিয়া রাজবাড়ি
• চিনির মিল
• চলনবিল
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- নতুন ডিজিএফআই প্রধানকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ভারতে প্রবীণ মুসলমানদের মারধরের ভিডিও ভাইরাল, তোলপাড়
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা
- ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
- ভিডিও দেখে রেফারি বিতর্কে মেসিকে রেহাই
- ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- রমজানে খাদ্যতালিকায় যা যা রাখবেন
- মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
- বাশারই পাচ্ছেন বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- দেশে মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই: আসিফ
- এবার কোন দেশে কতক্ষণ রোজা
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- রোজা রাখলে যা ঘটে আপনার শরীরে
- নকলের পর মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত হবে স্কুল-কলেজ: মিলন
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
- যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়াতের
- সংরক্ষিত নারী আসন: ৩৫টিতে বিএনপি, ১১টিতে জামায়াতের আধিপত্য
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- রমজানে কম দামে দুধ, ডিম, মাছ ও মাংস দেবে সরকার
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের

