পদ্মা সেতু: সমৃদ্ধির দখিনা দুয়ার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:২৭ ২৪ জুন ২০২২
২৫ জুন নিজস্ব অর্থায়নে উদ্বোধন হতে যাচ্ছে বাঙালির আত্মবিশ্বাসের সেতু ‘পদ্মা সেতু’। দেশের দক্ষিণাঞ্চলের মানুষেরসহ কোটি বাঙালির প্রাণের উচ্ছ্বাস এই পদ্মা সেতুকে ঘিরে।এই বাঁধভাঙা তারুণ্যের উচ্ছ্বাসের পেছনে প্রত্যাশা এবং প্রাপ্তির মেলবন্ধন।
দুদিন আগেও মাঝিরঘাটে একটি স্পিডবোটের সঙ্গে লঞ্চের সংঘর্ষে ১৩ জন যাত্রী নিয়ে স্পিডবোট ডুবে যায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ১৩ জন যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।নিশ্চিতভাবে এই বেঁচে যাওয়ার খবর আমাদের মনে প্রশান্তি এনে দেয়। কিন্তু সব সময় আমরা এই প্রশান্তির খবর পাই না। বিগত সপ্তাহে দুটি ফেরির সংঘর্ষে একজন নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন।
এর আগে ২০১৪ সালের ৪ আগস্ট আড়াই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক-৬ নামের একটি লঞ্চ। সরকারি হিসাবে সে সময় ৪৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং নিখোঁজ থাকে ৬৪ জন। এ ছাড়া পদ্মায় প্রাণহানির খবর প্রায়ই পাওয়া যায়।প্রিয়জন হারানো পরিবারগুলো খরস্রোতা পদ্মার স্বজন কেড়ে নেওয়ার স্মৃতি বয়ে বেড়ায় যুগের পর যুগ।
এখন পদ্মা সেতুকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের মানুষ সমৃদ্ধির ছোঁয়া পাবে। এই অঞ্চলের শিক্ষার্থীদের ভাবনা, তারা আর পদ্মার ঢেউয়ের তীব্রতায় স্বজন হারাবে না, রাত বিরাতে অসুস্থ হলেও তারা নিজেরা এবং তাদের পরিবার দ্রুতই জরুরি চিকিৎসা সেবা পাবে।সহজ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পদ্মা পাড়ে সংকটাপন্ন রোগীবহনকারী অ্যাম্বুলেন্সের গাড়ি আর দেখতে হবে না।
কৃষিক্ষেত্রেও দেখা যাবে সমৃদ্ধির ছোঁয়া। কৃষিনির্ভর দক্ষিণাঞ্চল থেকে সহজেই কৃষি পণ্য পৌঁছে যাবে ঢাকাসহ সারা দেশে। কৃষক পাবেন পণ্যের ন্যায্যমূল্য এবং ক্রেতা পাবেন সতেজ ও টাটকা পণ্য।
উদাহরণস্বরূপ বলা যায়, পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে অবস্থিত শরীয়তপুরের জাজিরা উপজেলায় প্রচুর পরিমাণে পেঁয়াজ, রসুন, ধনিয়া ও কালোজিরার মতো মসলার আবাদ হয়।পেঁয়াজ একদিকে যেমন আমদানি করতে হয়, অন্যদিকে পেঁয়াজ উৎপাদন করে প্রান্তিক চাষিরা ন্যায্য মূল্য পায় না। এখন এই কৃষকরা সহজেই তাদের পণ্য নিয়ে নিজেরাই ঢাকা যেতে পারবেন। নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব কৃষিপণ্য রাতারাতি চলে আসবে ঢাকা।
কৃষির মতো একই রকম উন্নয়ন হবে মৎস্য এবং পোলট্রি শিল্পে। সামুদ্রিক মাছ এবং সাধু পানির মাছের ট্রাক আর দিনের পর দিন ফেরি ঘাটে অপেক্ষা করবে না।
ইতোমধ্যেই সমৃদ্ধির ছোঁয়া লেগেছে পরিবহন খাতে। তৈরি হচ্ছে নতুন নতুন বাস, ট্রাক, পিকআপ ভ্যানসহ অন্যান্য পরিবহন। এই শিল্পের বিকাশে একদিকে যেমন জিডিপি বাড়বে, অন্যদিকে বাড়বে কর্মসংস্থান।পদ্মা সেতুর উভয় প্রান্তে গড়ে উঠছে ভারী শিল্পপ্রতিষ্ঠান।
ইস্পাত, সিমেন্ট, পোশাক শিল্পের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন করবে পদ্মা সেতু। এতে মানুষ ঢাকামুখী হওয়ার পরিবর্তে নিজ ঘরে ফিরবে এবং ঢাকা শহরের ওপর চাপ কমবে। ইতোমধ্যেই পদ্মা সেতু হয়ে উঠেছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং পদ্মা তীরবর্তী এলাকায় উদ্যোক্তাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে।
সর্বোপরি পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের জীবন যাত্রার সকল ক্ষেত্রে সমৃদ্ধির দক্ষিণা দুয়ার হিসেবে প্রশান্তির এনে দেবে।
লেখক :মো. কামরুল হাসান সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা্ (ইউএনও), জাজিরা, শরীয়তপুর।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

