পরিচ্ছন্নতায় ফের চ্যাম্পিয়ন হবে রাজশাহী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০৪ ১৮ ফেব্রুয়ারি ২০১৯
পরিস্কার-পরিচ্ছন্ন মহানগরী হিসেবে আগেও প্রথম হয়েছিল রাজশাহী। পরিচ্ছন্নতায় দেশের মধ্যে আবারো চ্যাম্পিয়ন হবে। বললেন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সোমবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে পরিচ্ছন্ন নগরী গড়তে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের সদস্যদের শপথগ্রহণ, ভুমিকা ও পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা পুনর্ব্যক্ত করেন।
এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৯ সালের মধ্যে পলিথিন, ময়লা-আবর্জনা মুক্ত শহর হবে রাজশাহী। আমি মনে করি, বাংলাদেশের মধ্যে সবার আগে রাসিক পলিথিন মুক্ত, দুর্গন্ধমুক্ত পরিচ্ছন্ন নগরী হবে।
তিনি বলেন, আমরা আমাদের ঘরবাড়ি পরিস্কার-পরিচ্ছন্ন রাখি। কিন্তু রাস্তাঘাট, খেলার মাঠ, শিশুপার্ক রাখি না। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলি। যেখানে সেখানে ময়লা ফেলার এ অভ্যাস পরিবর্তন করতে হবে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মচারীরা সারারাত জেগে নগরীকে পরিচ্ছন্ন করে, ঝকঝকে সুন্দর করে। কিন্তু দিন শুরুর সঙ্গে সেই চেহারা পরিবর্তন হতে থাকে। এখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলে অপরিচ্ছন্ন করে ফেলা হয়। এক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।
পরিচ্ছন্নতায় রাজশাহী কলেজ দৃষ্টান্ত উল্লেখ করে মেয়র বলেন, এ কলেজ ক্যাম্পাসে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী আসে। এত শিক্ষার্থীর পদচারণার পরও চত্ত্বর সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন থাকে। অধ্যক্ষ পরিচ্ছন্নতায় যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আমরা অনুসরণ করতে পারি।
খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বৃহস্পতিবার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশনা দিয়েছেন। এ উদ্যোগের কারণে সবার মধ্যে সচেতনতা বাড়বে এবং অভ্যাস গড়ে উঠবে।
বিডিক্লিন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যে শপথবাক্য পাঠ করলেন, তা অন্তরে ধারণ করলে সংখ্যা বাড়বে। কার্যক্রম বিস্তৃতি লাভ করবে। একদিন ঝকঝকে চকচকে কাঙ্খিত বাংলাদেশ পাব আমরা।
রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর এবং বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি সরিফুল ইসলাম বাবু, টির্চাস ট্রেনিং কলেজের অধ্যাপক শিরিন আখতার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক ড. আব্দুল মান্নান সরকার। প্রধান আলোচক ছিলেন বিডিক্লিনের প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন বিডিক্লিন রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক নাইমুল ইসলাম সাকিব।
এর আগে পরিচ্ছন্ন নগরী গড়তে রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে বিডিক্লিন সদস্যদের শপথবাক্য পাঠ করান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


