পাক-ভারত যুদ্ধে মরবে ১০ কোটি মানুষ!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৪ ৩ অক্টোবর ২০১৯
পাকিস্তান-ভারত পরমাণু যুদ্ধ হলে প্রাণ হারাতে পারে ১০ কোটিরও বেশি মানুষ। বুধবার আর্ন্তজাতিক বিজ্ঞান-জার্নাল ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়, ২০২৫ সাল নাগাদ ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে ১০ কোটিরও বেশি মানুষ প্রাণ হারাতে পারে। পরমাণু বোমা বিস্ফোরণের ফলে যে ঘন মেঘ তৈরি হবে তা ভেদ করে সূর্যের আলো পৌঁছতে পারবে না। ফলে ফসল ফলবে না। এর ফলে অনাহারে মারা যাবে কোটি কোটি মানুষ।
প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন কাশ্মীরকে কেন্দ্র করে দুদেশের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্রতর হয়েছে। ভূ-স্বর্গকে কেন্দ্র করে দুদেশই একাধিকবার যুদ্ধে জড়িয়েছে। উভয় দেশই তাদের পরমাণু অস্ত্র তৈরির গতি দ্রুত করেছে। দুই দেশের কাছে বর্তমানে ১৫০টি পরমাণু যুদ্ধ বোমা রয়েছে, যা ২০২৫ সাল নাগাদ ২শ’রও বেশিতে দাঁড়াতে পারে।
বর্তমান পরিস্থিতির আলোকে গবেষকরা বলছেন, মূলত কাশ্মীরকে কেন্দ্র করেই দুদেশ পরমাণু যুদ্ধে জড়িয়ে যেতে পারে। প্রতিবেদনের অন্যতম লেখক অ্যালান রোবক বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে এর জেরে ক্ষয়ক্ষতিটা শুধু এ এলাকাতেই সীমাবদ্ধ থাকবে না। এর মূল্য দিতে হবে গোটা বিশ্বকে।
গবেষকরা আরো বলছেন, বোমা বিস্ফোরণের ফলে ১ কোটি ৬০ লাখ থেকে ৩ কোটি ৬০ লাখ টন ওজনের ঝুল, কালিতে ঢেকে যাবে আকাশ। তা বায়ুমন্ডলের উপরের স্তরে পৌঁছতে সময় নেবে কয়েক সপ্তাহ। এ কারণে গোটা বিশ্বের বিশাল একটি অংশে সূর্যের আলো পৌঁছবে না।
গবেষণায় বলা হয়েছে, এ যুদ্ধের ফলে সূর্যালোকের ২০ থেকে ৩৫ শতাংশ আলো কম পৌঁছবে পৃথিবীতে। এর ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কমে যাবে ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পরিমাণও কমে যাবে অন্তত ১৫ থেকে ৩০ শতাংশ। এর প্রভাবে ফসল উৎপাদন কমে যাবে। প্রভাব পড়বে গাছপালার উপরেও। সেই যুদ্ধে পরমাণু বোমা বিস্ফোরণের ফলে বায়ুমন্ডলে যে ঝুল ও কালির মেঘ জমবে, তা কেটে যেতে সময় লাগবে কমপক্ষে ১০ বছর। সময়টা আরও বেশিও লাগতে পারে বলেও মনে করছেন গবেষকরা।
তবে তারা বলছেন, সবচেয়ে ভয়ংকর পরিস্থিতি তৈরি হবে যদি এ যুদ্ধে ১শ’ কিলোটন ওজনের বোমার ব্যবাহার করা হয়। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমার চেয়ে ছয়গুনেরও বেশি শক্তিশালী।
গবেষকরা আরো বলছেন, পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষয়-ক্ষতি দুই থেকে তিনগুণ বেশি হবে। কারণ পাকিস্তান ভারতের চেয়ে বেশি বোমার ব্যবহার করবে। জনসংখ্যার ঘনত্বও ভারতের বেশি। অ্যালান রোবক বলেন, আমি আশা করছি, আমাদের এ কাজ পরমাণু অস্ত্রের ব্যবহার না করার বিষয়ে জনগণকে সচেতন করবে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


