অভূতপূর্ব দৃশ্য
পাখির অভয়াশ্রম বাঘা খোর্দ্দ বাউসার আমবাগান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:১০ ১ নভেম্বর ২০১৯
রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রাম। এ গ্রামে রয়েছে অসংখ্য আমগাছ। এর মধ্যে প্রায় ৫০টি গাছে বাচ্চা ফোটানোর জন্য বাসা বেঁধেছে দেশি পাখি — শামুকখোল। দুয়েক সপ্তাহের মধ্যে বাচ্চা পাখিগুলো উড়ে চারদিকে ছড়িয়ে যাবে।
গাছ মালিকেরা জানিয়েছেন, তারা ভাগ্যবান। কারণ, বাঘায় অনেক আমবাগান, অসংখ্য গাছ। কিন্তু সবার গাছে বাসা বাঁধে না পাখি। খোর্দ্দ বাউসা গ্রামের কয়েকজনের গাছে বাসা বেঁধেছে।
এলাকার লোকজন বলছেন এই এলাকায় পাঁচ বছর ধরে শামুকখোল পাখির আগমন দেখছি। এ বছর মঞ্জুর রহমান মুকুলের ২৫টি, শফিকুল ইসলামের ৭টি, শফিকুল ইসলাম নান্টুর ৫টি ও সানারুউদ্দিনের ৫টি গাছে শামুকখোল পাখির বাসা দেখা গেছে। এর আগের বছর দুইশ’ গজ দূরে এই পাখিগুলোকে দেখেছি। কিন্তু এবার সেখানকার গাছগুলো নষ্ট হয়ে যাওয়ায় পাখিগুলো নতুন করে চারজন ব্যক্তির বড় বড় আমগাছকে বাসার বাঁধার জন্য বেছে নিয়েছে।
খোর্দ্দ বাউসা গ্রামবাসী জানাচ্ছে, বাগানে কয়েক হাজার পাখির বাসা রয়েছে। সব বাসাতেই বাচ্চা রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতর থেকে আমাদের কয়েকজনকে বলা হয়েছিল। আমরা সে মোতাবেক পাখির বাসাগুলো ভেঙে না ফেলার জন্য বাগান মালিকদের কাছ থেকে ১৫ দিনের সময় চেয়ে নিয়েছিলাম। তাদের আপত্তি ছিল—গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো মহামান্য আদালত পাখির বাচ্চাগুলো রক্ষার জন্য এগিয়ে এসেছেন। আমরা গ্রামবাসী সৌভাগ্যবান যে, আমাদের এলাকায় পাখিগুলো এসেছে। আর তাদের আমরা রক্ষা করতে পেরেছি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও পাখি বিশেষজ্ঞ আমিনুজ্জামান মো. সালেহ্ রেজা বলেন, রাজশাহী জেলায় অনেক গাছ আছে। কিন্তু জেলার কয়েক জায়গার গাছকে বাসা বাঁধার জন্য বেছে নেয় শামুকখোল, নিশিবক, পানকৌড়ি। এরমধ্যে রয়েছে বাঘার খোর্দ্দ বাউসা গ্রামের বেশ কয়েকটি আমগাছ। শামুকখোল জুন-জুলাই থেকে ডিম দেওয়ার জন্য বাসা বাঁধে। আর এখন (অক্টোবর-নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ) তাদের প্রজনন সময় শেষ হয়ে যাবে। তারপর পাখিগুলো সেখানে থাকবে না। তারা চারদিকে ছড়িয়ে পড়বে। এ সময় তাদের তৈরি করা বাসা ভেঙে দিলে ভবিষ্যতে এই গাছগুলোতে আর বাসা বাঁধবে না পাখিগুলো। এজন্য বাচ্চাগুলো উড়ে যাওয়ার পরও তাদের তৈরি করা বাসা ভেঙে ফেলা উচিত নয়। তবে যেসব এলাকায় পাখিগুলো বাসা বাঁধে, সেখানকার গাছগুলোতে ফলন একটু কম হয়। তবে ক্ষতির চেয়ে পাখিগুলো মানুষের উপকারও কম করে না। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের একটু নজর দেওয়া উচিত।
পাখিদের উপকার প্রসঙ্গে তিনি বলেন, শামুকখোল পাখিটা ধানক্ষেতের শামুক খেয়ে পরোক্ষভাবে আমাদের উপকার করে। এরকম অনেক পাখি আছে; যা আমাদের উপকারে আসে।’ তিনি আরও বলেন, ‘শালিক পাখি ক্ষেতের ক্ষতিকর পোকামকড় খেয়ে ফেলায় আমাদের সেগুলোতে কীটনাশক ব্যবহার করতে হয় না।
সালেহ্ রেজা বলেন, শামুকখোল বাচ্চা ফোটানোর জন্য বাঘার খোর্দ্দগ্রাম বেছে নিলেও তারা কিন্তু সারা দিন বিভিন্ন এলাকায় বিচরণ করে একবার ঠাঁই নেয় পুঠিয়া উপজেলার পচামাড়িয়া এলাকায়। এছাড়া, আমাদের ক্যাম্পাসে তাপসী রাবিয়া হল ও খালেদা জিয়া হলের মাঝখানে নিশিবক ও পানকৌড়ি মার্চ মাস থেকে ডিম পাড়ার জন্য আসে। এবারও এসেছিল। তাদেরও এখন শেষ সময়। এখান থেকে উড়ে যাবে। নগরীর রাজশাহী জেলখানার পেছনে শামুকখোল পাখিগুলো অন্য বছরগুলোতে বেশি দেখা গেছে। কিন্তু এবার সেখানে কম। কয়েক মাস আগে সেখানে গাছ কাটা হয়েছিল। হয়তো পাখিগুলো জায়গাটাকে এবার তেমন নিরাপদ ভাবেনি। গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকার পাশে একটি গ্রামে গোদক, নিশিবক, পানকৌড়ি পাখি মার্চ মাসে ডিম পাড়ার জন্য বাসা তৈরি করে। এ এলাকার মানুষ আবার খুব পাখিপ্রেমী। তাদের গাছের একটু ক্ষতি হলেও সেটা নিয়ে তারা ভাবে না। বরং তাদের সন্তানদের পাখিগুলোর বিষয়ে ভালো ধারণা দিয়ে না তাড়ানোর জন্য নির্দেশ দেয়।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, বুধবার (৩০ অক্টোবর) পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সে কমিটি বৃহস্পতিবার সরেজমিন গিয়ে তদন্ত করে জেলা প্রশাসক বরাবর একটি প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখানে যতদিন পাখি থাকবে, তাদের কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। সেইসঙ্গে বাগান মালিকদের ক্ষতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। এ বিষয়ে আমরা সবাই খুব আন্তরিকভাবে কাজ করছি। এছাড়া, কৃষি মন্ত্রণালয় বেশ আগ্রহ দেখাচ্ছে। তারা ভিজিটও করবে। এই এলাকাকে পাখির অভয়াশ্রম ঘোষণা করা হবে।
রাজশাহীর র্যাব-৫ অধিনায়ক মাহ্ফুজুর রহমান বলেন, পাখির বাসা তৈরি করার জন্য আমগাছের বড় ডালগুলো ভেঙে যাচ্ছে, পাখির মলমূত্র ও বাসার খড়গুলো নিচে পড়ে বাগান অপরিষ্কার হয়ে যায়—এমন অভিযোগ করেছেন কিছু বাগান মালিক। তবে পাখির বাসা না ভেঙে তা রক্ষা করার জন্য প্রয়োজনে ক্ষতিপূরণ দেওয়া হবে র্যাবের পক্ষ থেকে। আমরা পাখিগুলোর দায়িত্ব নিয়েছি। পাখির অভয়াশ্রম ধরে রাখতে এবং অতিথি পাখি শিকার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অতিথি পাখি নিধনের খবর পেলে তাৎক্ষণিকভাবে অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ গ্রামে পাখির বাসা ভাঙা যাবে না মর্মে, হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই এলাকা কেন অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল


