প্রকৃতি ধ্বংস হলেই প্রাণঘাতী মহামারীর ঝুঁকি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:০৯ ৮ আগস্ট ২০২০
বলা হয় প্রকৃতি তার নির্মম প্রতিশোধ নিজেই নিয়ে থাকে। মানুষ কর্তৃক প্রাকৃতিক বাস্তুসংস্থান ধ্বংসের কারণে ইঁদুর, বাঁদুড় ও অন্য কিছু প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যারা অনেক রোগজীবাণুর বাহক এবং এভাবেই কভিড-১৯-এর মতো আরো মহামারী সৃষ্টির ঝুঁকি বাড়ছে। সম্প্রতি এক গবেষণায় এমনই তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা।
ছয়টি মহাদেশের প্রায় সাত হাজার প্রাণী নিয়ে গবেষণার পর দেখা যায়, বন্যপ্রাণীদের আবাসকে কৃষিজমি কিংবা বসতি জায়গায় রূপান্তরের ফলে বিপুলসংখ্যক প্রজাতি বাস্তুচ্যুত হয়। গবেষকরা দেখেছেন, প্রকৃতির এ পরিবর্তন বা ক্ষতিসাধনের ফলে উপকৃত হয় অপেক্ষাকৃত ক্ষুদ্র ও অভিযোজনক্ষম প্রাণী, যারা অধিকাংশই প্যাথোজেন (রোগ সৃষ্টিকারী জীবাণু) বহন করে মানুষের শরীরে পৌঁছে দেয়।
গবেষণায় দেখা যায়, বন্যপ্রাণীর আবাস ধ্বংস হয়েছে এমন স্থানে জুনোটিক রোগ বেড়েছে আড়াই গুণ এবং প্যাথোজেন বহন করে এমন প্রজাতি বৃদ্ধি পেয়েছে ৭০ শতাংশ।
মানবজাতিও ক্রমাগতভাবে এমন সব রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে যা কিনা প্রাণিকুলের সৃষ্টি। যেমন এইচআইভি, জিকা, সার্স ও নিপাহ ভাইরাস। করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকেই জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, বিশ্বকে শুধু স্বাস্থ্য আর অর্থনৈতিক উপসর্গ নিয়ে না ভেবে অবশ্যই প্রাদুর্ভাব সৃষ্টির কারণ খুঁজে তার সমাধান করতে হবে।
গত জুন মাসে শীর্ষ অর্থনীতিবিদ ও জাতিসংঘের পরিবেশবিষয়ক প্রধান ইনগার অ্যান্ডারসন সতর্ক করে দিয়ে বলেন, কভিড-১৯ মহামারী মানব সম্প্রদায়ের জন্য একটি ‘এসওএস বার্তা’। তাদের মতে, বর্তমান অর্থনৈতিক ভাবনা এটা বুঝতে চায় না যে প্রকৃতির স্বাস্থ্যের ওপরই মানুষের সম্পদ নির্ভরশীল। তিনি বলছিলেন, ‘আমাদের অর্থনীতি, জীবিকা ও সুস্থতা সবই প্রকৃতির ওপর নির্ভরশীল। আমাদের খাবার থেকে শুরু করে জলবায়ু নিয়ন্ত্রণ, রোগব্যাধি নিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক পরিপূর্ণতার সবই প্রকৃতির ওপর নির্ভরশীল। প্রকৃতি ছাড়া কোনো জীবনই থাকবে না।’
অ্যান্ডারসন ও তার সহকর্মীরা বলছিলেন, বন্যপ্রাণী থেকে মানবদেহে যে রোগব্যাধি আসছে তার পেছনের মৌলিক কারণ হলো বর্তমানে প্রকৃতির নির্বিচার ধ্বংসসাধন। গত এপ্রিলে আরেক দল বিজ্ঞানী বলছিলেন, প্রকৃতির ধ্বংসযজ্ঞ না থামালে ভবিষ্যতে এমন প্রাণঘাতী প্রাদুর্ভার আরো আসতেই থাকবে।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা

