প্রধানমন্ত্রীকে কাতারের আমির, প্রয়োজনীয় জ্বালানি পাবে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩২ ২৫ মে ২০২৩
বাংলাদেশকে প্রয়োজনীয় জ্বালানি দেয়া হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। স্থানীয় সময় বুধবার (২৪ মে) দুপুরে কাতারের ‘আমির-ই-দেওয়ানে’ আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন দোহা সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে কাতারের আমির বলেন, বাংলাদেশে অধিকতর জ্বালানি সরবরাহ নিয়ে নতুন একটি চুক্তির আলোচনা চলছে। তিনি প্রতিশ্রুতি দেন যে, বন্ধু দেশ হিসেবে কাতার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে। বৈঠকে জ্বালানি, বিনিয়োগ, কাতারে বাংলাদেশি জনশক্তি, মুসলিম উম্মাহর বিভিন্ন সমস্যা, উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, খুবই উষ্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হওয়া এই বৈঠকটি সফল হয়েছে। ড. মোমেন বলেন, কাতারের আমিরের প্রতিশ্রুতি বাংলাদেশের জন্য বড় অর্জন। শিগগিরই যে কোনো সময় নতুন এই চুক্তিটি (বাংলাদেশ-কাতার) সই হতে পারে।
২০১৭ সালে ১৫ বছর মেয়াদি একটি চুক্তির আওতায় বর্তমানে কাতার থেকে ১ দশমিক ৮ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন জ্বালানি আমদানি করছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ আরও বেশি পরিমাণে এলএনজি প্রত্যাশা করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে কাতারের আমির বলেন, তারা এক সময় জানতো, বাংলাদেশ দুর্যোগ এবং দারিদ্র্যপীড়িত দেশ। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি বাংলাদেশের খাদ্যসংকট দূর করেছেন।
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গত সাড়ে ১৪ বছরে তার সরকার দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ১৮ দশমিক ৭ শতাংশে নামিয়ে এনেছে এবং অতি দারিদ্র্যের হার ২৫ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে এনেছে। আমার জীবনের একমাত্র লক্ষ্য জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়া। বর্তমান সরকার বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে। কিন্তু আমার কাজ শেষ হয়নি। আমি আরও কাজ করতে চাই। কিন্তু আমি একা পারব না। আমার আপনার (কাতারের আমিরের) সহযোগিতা প্রয়োজন। আমাদের আরও বিনিয়োগ প্র্রয়োজন।
বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উন্মুক্ত উল্লেখ করে পারস্পরিক লাভে কাতারকে বড় বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কাতারের আমিরকে এ বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, অবশ্যই তিনি বাংলাদেশ সফর করবেন।
মুসলিম উম্মাহ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেক ক্ষেত্রে মুসলিম দেশগুলো ছোটখাট বিষয়ে সংঘাতে জড়ায়, এটি মুসলিম উম্মাহর ঐক্যের পথে বাধা। শেখ হাসিনা বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উন্নয়নের জন্য মুসলিম উম্মাহর ঐক্য গড়ায় কাজ করতে কাতারের আমিরকে অনুরোধ করেন।
জবাবে কাতারের আমির বলেন, তিনি হয়তো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারবেন না। তবে মুসলিম উম্মাহর ঐক্য এবং অগ্রগতির জন্য তিনি কাজ করে যাবেন।’ প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে কাতারের আমির বলেন, বর্তমানে কাতারে প্রায় ৩ লাখ ৭০ হাজার জনশক্তি আছে, তারা কাতারের জন্য আশীর্বাদ। কাতার নতুন নতুন প্রকল্প নিতে যাচ্ছে যেখানে বাংলাদেশিরা কাজ করতে পারবেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার ফাউন্ডেশনের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘আওসাজ একাডেমি’ পরিদর্শন করেন। এ স্কুলটিতে ৩ থেকে ২৫ বছর বয়সি ৫০০ শিক্ষার্থী এবং ১৮৫ জন শিক্ষক আছেন। শেখ হাসিনা এই একাডেমির কয়েকটি ক্লাসরুম পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীকে এই স্কুলের শিক্ষার্থীদের আঁকা ছবি উপহার দেয়া হয়। প্রধানমন্ত্রীও বাংলাদেশের অটিস্টিক শিশুদের আঁকা ৪টি ছবি উপহার দেন।
বাংলাদেশে এ ধরনের স্কুল প্রতিষ্ঠা এবং শুরুতে শিশুদের অটিজম শনাক্ত করা এবং বাংলাদেশি অটিজম স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণে কাতারের কাছ থেকে সহায়তা চান শেখ হাসিনা। এই স্কুল কর্তৃপক্ষ এবং কাতার ফাউন্ডেশন এ ধরনের সহায়তা দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?