ঢাকা, ০৮ আগস্ট শনিবার, ২০২৬ || ২৪ শ্রাবণ ১৪৩৩
good-food
১৩৮

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৮ ১৬ ফেব্রুয়ারি ২০২৬  

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। 

নিজের দায়িত্ব পালনকালে; বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর