প্রবীণদের পাপ ও প্রায়শ্চিত্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪২ ৩ অক্টোবর ২০২৩
আমরা যখন নবীন, ক্ষমতার চেয়ারে, ভেবেছিলাম যৌবন চিরকালই থাকবে। সংসার, কর্মস্থলের দাপট, টাকার গরম থাকবে না। তাগড়া শরীরে যে একদিন জং ধরবে তা ভাবিনি। এমনকি প্রবীণ দলে নাম লেখাতে আজও লজ্জা পাই। তাই দেড় কোটি প্রবীণ ভোটারের কোনও সংগঠন গড়ে ওঠেনি। সরকার ও রাজনৈতিক দল পাত্তাই দেয় না। আর তাই সমাজ ও সংসারেও অপাংতেয়। অথচ এশিয়ার দেশে দেশে তাঁরা সম্মানিত।
আজন্ম স্বার্থপরতা ও আখের গোছানোর কারণে একতাবদ্ধ হওয়া যাইনি। তাই ১০ বছর আগে সরকার ঘোষিত জাতীয় প্রবীণ নীতিমালা সরকারই বাস্তবায়ন করেনি। আমরা রাজশাহী থেকে এমপিকে নিয়ে সেমিনার ও সমাজ কল্যাণমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি। বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়া হয়েছে। ফলাফল শূন্য।
তবে কর্তৃপক্ষের সহযোগিতায় রাজশাহী ডায়াবেটিস হাসপাতালে এবং রাজশাহী রেলস্টেশনে অগ্রাধিকার কাউন্টার ও বসার আসন করা গেছে। আসন্ন নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের ইশতেহারে জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ বাস্তবায়নের অঙ্গীকার সংযুক্ত করার দাবি নিয়ে কাজ করতে কেউ এগিয়ে আসবেন কি?
দেড় কোটি প্রবীণ ভোটারের সঙ্গে প্রতারণার বিরুদ্ধে সচেতন নবীনদেরও অংশগ্রহণ প্রয়োজন। কারণ তাঁরাই আগামীর প্রবীণ। নীতিমালা কমেন্টে দেখুন-
যুক্ত ১
বেবী মওদুদ ২০১২ তে লিখেছিলেন-
"প্রবীণদের সিনিয়র নাগরিক’ ঘোষণা করা এখন সময়ের দাবি। পৃথিবীর উন্নত দেশে ও আমাদের প্রতিবেশি রাষ্ট্র ভারতেও এই সম্মানের স্বীকৃতি দেয়া হয়েছে। একারণেই সেখানে যানবাহনে যাতায়াতে, স্বাস্থ্যসেবা নিতে, ব্যাংকের লেনদেন কার্যক্রমে প্রবীণদের বিশেষভাবে সহযোগিতা দেবার ব্যবস্থা আছে। ‘সিনিয়র নাগরিক’ ঘোষণা করলে এসব সুযোগ তো পাওয়া যাবেই এবং সমাজের অবহেলা, তরুণদের কাছে অসম্মান ও ব্যাঙ্গ-বিদ্রুপের সম্মুখীন হতে হবে না।"
যুক্ত ২ : একটি পুরনো পোস্ট
১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস
প্রবীণ কল্যাণমূলক ৯টি প্রস্তাবনা-
মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপনের জন্য ১/১১/২০২১ রাজশাহীর বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেয় রিটায়ার্ড অফিসার্স এসোসিয়েশন।
১. ভাড়ায় ছাড়ঃ জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ এর আলোকে (মেট্রোরেল), বাস, ট্রেন, নৌযান বিমান সহ সকল সরকারী পরিবহন এবং বিনোদনকেন্দ্রে ষাটোর্ধ নাগরিক ও প্রতিবন্ধীর ভাড়া ৩০% ছাড় প্রদান।
২. বাসে আসন সংরক্ষণঃ প্রবীণ নাগরিকদের জন্য বাসের সামনের দুইসারি আসন নিদিৃষ্ট রাখা।
৩. কাউন্টারে অগ্রাধিকারঃ প্রবীণ নাগরিকদের জন্য ব্যাংক, রেলস্টেশন, বিমানবন্দর সহ সকল কাউন্টারে অগ্রাধিকার প্রদান।
৪. পেনশনার সঞ্চয়পত্রের লভ্যাংশঃ জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ এর আলোকে ষাটোর্ধ নাগরিকদের জন্য পেনশনার সঞ্চয়পত্রের লভ্যাংশ ২০১৫ সালের মত পুনরায় ১৫% হারে প্রদান এবং কর মওকুফকরণ ও ডিপোজিট পেনসন স্কিমের লভ্যাংশ থেকে কর্তন বন্ধ।
৫. অবসরপ্রাপ্ত সরকারী চাকুরিজীবীদের বাৎসরিক বেতনবৃদ্ধির হার ৫% থেকে ২০% উন্নীতকরণ।
৬. প্রবীণ পার্ক: প্রতিটি জেলায় উন্মুক্ত শরীরচর্চা ইউনিটসহ প্রবীণ পার্ক চালুকরণ।
৭. অবসরপ্রাপ্ত সরকারী চাকুরিজীবীদের মাসিক স্বাস্থ্য ভাতা ১৫০০ টাকা থেকে ৭৫০০ টাকায় উন্নীতকরণ।
৮. কেয়ার গিভার ট্রেড: কর্মসৃজনমূলক যুব প্রশিক্ষণ কেন্দ্রসমুহে প্রবীণ ও অসুস্থদের সেবায় পেশাভিত্তিক কেয়ার গিভার ট্রেড অর্ন্তভুক্তকরণ।
৯. উন্নয়নে সংযুক্তিঃ কর্মক্ষম অভিজ্ঞ ও দক্ষ প্রবীণ নাগরিকদের জ্ঞান ও অভিজ্ঞতা ট্রান্সফার করতে শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণকেন্দ্র, সেবা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানে সামান্য ভাতা বা সম্মানীর বিনিময়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজের সুযোগ প্রদান।
১০. শতভাগ সমর্পণকারীদের ১৫ বছরের পরিবর্তে ১০ বছরে পেনশন প্রদান করুন। নিদেন পক্ষে ৮ বছরে ৫০%, ১২ বছরে ১০০% পেনশন প্রদান করুন।।
১১. পেনশন সমতা: যিনি যখনই অবসরে যাবেন সবাই সমহারে (updated rate) পেনশন পাবেন।
লেখক: আহমদ সফিউদ্দিন
সংবাদকর্মী, সাবেক কর্মকর্তা (রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিশ্বসাহিত্য কেন্দ্র)
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

