ঢাকা, ২৫ জুলাই শনিবার, ২০২৬ || ৯ শ্রাবণ ১৪৩৩
good-food
১২৩

প্রশাসক পেল বগুড়া সিটি কর্পোরেশন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:১৬ ১৯ মে ২০২৬  

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন। 

মঙ্গলবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

নিয়োগপ্রাপ্ত এম আর ইসলাম স্বাধীন বগুড়া সদরের মালতিনগর এলাকার বকশিবাজার সড়কের বাসিন্দা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এম আর ইসলাম স্বাধীনকে এই দায়িত্ব দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী নির্ধারিত সুযোগ-সুবিধা ও ভাতা প্রাপ্য হবেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর