প্রেমে পড়লে যে ৫ কথা মানতেই হবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৮ ২৩ ডিসেম্বর ২০২৩
প্রেম-ভালোবাসতে কোনো অজুহাতের দরকার হয় না। যখন-তখন মনের জানালায় প্রেম উঁকি দিতে পারে। তাই তো কথায় বলে, প্রেমের কোনো বয়স ও সময় নেই। প্রেমের আবেগে মানুষ অন্ধ হয়ে যায়। বাস্তবতা মেনে নিতে পরে কিন্তু কষ্টও হয়। কিন্তু প্রেমের আবেগ কেটে গেলেতো সেই বাস্তবতা এসে সামনে দাঁড়ায়।
প্রেমের আবেগে কেউ কেউ বলে বসেন, তোমাকে ছাড়া থাকতে পারব না! কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে দুইজনকে হয়তো থাকতে হয় অনেক দূরে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু বাস্তবতা আছে, যা মেনে নিলে দীর্ঘমেয়াদে সুখী থাকা যায়। তাহলে জেনে নিন এমন কয়েকটি বাস্তবতা:
ভালোবাসা দিয়ে সব জয় করা যায়
অনেকেই বলেন, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন। ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, এটি অতিরঞ্জিত ও বিভ্রান্তিমূলক কথা। এটা বিশ্বাস করাটাও বিপজ্জনক। কারণ, এতে মনে আশাবাদী আলস্য তৈরি হয়। জীবনের বাস্তবতাগুলোকে পাশ কাটানোর জন্য এ কথাটি মেনে নেওয়া। প্রকৃতপক্ষে দাম্পত্য জীবনের সব উত্থান-পতনকে শুধু ভালোবাসা দিয়ে টেকানো যায় না।
শুধু তোমাকে ভালোবেসে জীবন কাটাব
শুধু ভালোবাসা দিয়ে পেট ভরে না। জীবন বাঁচাতে অন্ন, বস্ত্র, অক্সিজেন, পানি আরও কিছু দরকার পড়ে। এগুলো প্রয়োজনীয়তার বিষয় সব সময় মাথার রাখতে হবে। রোমান্টিক সম্পর্কের বাইরেও যে ব্যক্তিগত চাহিদা পূরণের প্রয়োজন হয়, সে ধারণা অবশ্যই থাকবে। মানসিক শান্তি শুধু ভালোবাসায় আসে না, জীবনের বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পারলেই সুখ আসে।
সত্যিকারের ভালোবাসা শর্তহীন
অনেক সময় দেখা যায়, একে অপরের প্রেমে পাগল জুটি কিছুদিন পরেই ঝগড়াঝাঁটিতে ব্যস্ত। তাদের মধ্যে আর সেই টান নেই। সম্পর্কের সুতোর টান যখন কেটে যায়, তখন শুধু ভালোবাসা দায়ী নয়। একসময় যে সম্পর্ক ছিল, তা অস্বীকার করাও যায় না। সম্পর্ক ভেঙে গেলে আগের ভালোবাসা অর্থহীন হয়ে যায় না। বরং এটা অতীতের কিছু শর্ত বা কিছু বিষয় সামনে আনে। তাই সত্যিকারের ভালোবাসায় অবশ্যই কিছু শর্ত থাকে। যেমন সময়, ক্যারিয়ার, স্বাস্থ্য, চাওয়া-পাওয়ার মতো অনেক বিষয়। বাস্তবতার এ শর্তগুলো মেনে নেওয়া ভালো।
সঠিক মানুষকে ভালোবাসলে সবকিছু সহজ হয়
জীবন কখনো সহজ নয়। সম্পর্কের শুরুতে সবকিছু ভালোবাসার ঘোরে সহজ মনে হতে পারে। তবে ঘোর কেটে গেলে অনেক বাস্তবতা সামনে এসে দাঁড়ায়। সম্পর্ক টিকিয়ে রাখতে দুইজনকেই অনেক চেষ্টা চালাতে হয়, অনেক ছাড় দিতে হয়। দু’জনের মধ্যে যতই বোঝাপড়া থাক, কঠিন সময়ে পরস্পরের হাত যেন না ছুটে যায়, সেজন্য সবসময় চেষ্টা করতে হয়। সঠিক মানুষটিও অনেক সময় বেঠিক হতে পারে। তাই বন্ধন যেন না ছেঁড়ে, সেই প্রচেষ্টা থাকা প্রয়োজন।
মানুষ পরিবর্তন হয় না
যারা ভাবেন, আমার আপন মানুষটা কখনো বদলাবে না। একই রকম থাকবে। তারা ভুল ভাবেন। প্রতিটি মানুষ পরিবর্তনশীল। এ সত্য যতটা মেনে নেবেন, সম্পর্কের জন্য ততটাই ভালো। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন হতে থাকে। সম্পর্ক টেকাতে দু’জনকেই পরিবর্তনের সঙ্গী হতে হয়। যদি দু’জনের তাল কেটে যায়, তবে একসঙ্গে চলা মুশকিল হয়ে পড়ে।
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু
- ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সৌদি’র নৌ-প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৩ দেশ
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- ২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত
- হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- ৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
- প্রক্রিয়াজাত খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কী বলছে গবেষণা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- এবার সরকার বদলের হুমকি ককরোচ জনতা পার্টির
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- এলপিজির দাম বাড়ল
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু



