প্লিজ, একটু নজর দিন
শরিফুল হাসান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২৩ ৪ ফেব্রুয়ারি ২০২০
আমার এক বন্ধুর ছোট ভাই চীনের উহান প্রদেশে ছিল। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর যে আতঙ্ক সেখান থেকে স্বস্তির আশায় ছোট ভাইকে দেশে ফিরে আসতে অনুরোধ করে। কিন্তু আশকোনার হজক্যাম্পে যে পরিবেশে তার ছোটভাইসহ ৩১১ জন বাংলাদেশিকে রাখা হয়েছে, তাতে স্বস্তির বদলে তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে।
আমি তার কাছ থেকে শুনছিলাম আর বিস্মিত হচ্ছিলাম।
আমি যেটা বুঝি, কোয়ারেন্টাইন মানে একজন মানুষকে একদম আলাদা করে রাখা। কিন্তু এখানে একরুমে ৫০-৬০ জন মানুষকে রাখা হয়েছে। তাও হজক্যাম্পের মেঝেতে পাশাপাশি ডজন ডজন ম্যাট্রেস পেতে।
আচ্ছা এই শীতের মধ্যে মানুষকে মেঝেতে রাখা হলে তারা তো ঠাণ্ডাতেই অসুস্থ হয়ে যাবে।
আচ্ছা এখন যদি এদের কারও করোনা ভাইরাস হয়, তাহলে যে দ্রুতগতিতে ছড়াবে, সেটা কী নীতি নির্ধারকরা বুঝতে পারছেন না?
আরেকজন বলছেন, একটা রুমে ৬০-৭০ নারী-পুরুষ ও শিশু একসঙ্গে থাকবে। সেই জায়গাটা কেন পরিচ্ছন্ন নয়? এতে কী রোগ ছড়ানোর আশঙ্কা বাড়ছে না কমছে?
আরেকটা কথা, সেখানে এতো মশার উৎপাত কেন?
একজন প্রশ্ন করেছেন, অনেক মানুষ মিলে একটি ওয়াশরুম ব্যবহার করতে হচ্ছে। বালতিও একটি। অথচ এ রোগ থেকে বাঁচতে সব সময় পরিচ্ছন্ন থাকা জরুরি।
আরও শুনবেন? উহানফেরত সবাইকে দিনে ২ লিটার করে পানি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অথচ প্রত্যেকের জন্য এখানে দেওয়া হয়েছে আধা লিটারের দুটো পানির বোতল। গরম পানিরও ব্যবস্থা এখনও হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর ও সরকারের নীতি নির্ধারকদের বলবো, প্লিজ এদের দিকে একটু নজর দেন। বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের এনে নতুন করে যেন বিপদে না ফেলা হয়।
অরেকটা কথা, বাংলাদেশে এখন প্রচুর চীনা গীজগিজ করছে। পারলে সেইদিকে একটু নজর দিন।
আমি জানি বিষয়টাকে আপনারা হালকা করে দেখছেন না। তবু বলবো করোনা ভাইরাসের বিষয়ে সর্বোচ্চ নজর দিন। একটু এদিক সেদিক হলেই ভয়াবহ পরিস্থিতি নেমে আসতে পারে। ডেঙ্গুর সময় আমরা দেখেছি আমাদের ব্যবস্থাপনা কতো দুর্বল!
ইতিমধ্যেই তো অসাধু তৎপরতা শুরু হয়ে গেছে। আগে যেখানে খুচরো বাজারে একেকটি মাস্কের দাম দুই টাকা ছিল এখন সেটি ২০ টাকা। আর আগে যেখানে একটা ৫০টির একটি বক্স ৬০ টাকায় বিক্রি হতো সেটা এখন ১৫০ টাকা।
দুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলাদেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটির উদাহরণ শুনবেন?
চীন থেকে আসা এক বাংলাদেশি যুবক তীব্র জ্বর নিয়ে এলে তাকে সারারাতেও হাসপাতালে না নিয়ে বিমানবন্দরে রাখা হয়। \
কেন রাতেই ভর্তি না করে পরদিন ভর্তি করা হলো - এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত কি না, এটা নিশ্চিত হয়ে ভর্তি করানো হবে, নাকি সন্দেহভাজন যে কাউকে ভর্তি করানো হবে, তা নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে ভুল-বোঝাবুঝিতে এই ঘটনা।
নীতি নির্ধারকদের বলবো, প্লিজ এতোটুকু হেলাফেলা করবেন না। আপনারা জানেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব চীনের বাইরেও ছড়িয়ে পড়ায়, বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশও যেন আমরা সবাই সতর্ক থাকি। ওপরওয়ালা আমাদের রক্ষা করুন।
# শরিফুল হাসান : ফ্রিল্যান্স কলামিস্ট, হেড অব মাইগ্রেন্ট - ব্র্যাক
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য

