ঢাকা, ০২ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ১৬ আশ্বিন ১৪৩৩
good-food
৯৭৮

ফের ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইট

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৭ ১৩ মে ২০১৯  

২০১৪ সালের পর ফের চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ঢাকা-দিল্লি ফ্লাইট। সোমবার থেকে এ ফ্লাইট চালু হওয়ার কথা। 

রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এ রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

এর আগে লোকসানের কারণে ২০১৪ সালে ঢাকা-দিল্লি রুটটি বন্ধ করে দিয়েছিল রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থাটি।

প্রাথমিকভাবে শনিবার, সোমবার, বৃহস্পতিবার সরাসরি ঢাকা-দিল্লি ফ্লাইট রুট পরিচালনা করবে বিমান। ১৬২ আসনের বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজ দিয়ে চলবে এ রুটের ফ্লাইট। 

বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন, উদ্বোধন উপলক্ষে এ রুটের টিকিটের ওপর ১৫ শতাংশ ছাড় দেয়া হয়েছে। যারা ৩০ মের মধ্যে টিকিট কিনবেন তারা এ ছাড়ের সুযোগ গ্রহণ করতে পারবেন।

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর