ফেসবুক প্রোফাইল ও পেজ ভেরিফাই করবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:২০ ১৮ মে ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নামের পাশে একটি নীল রঙের টিক চিহ্ন বা ‘ব্লু ব্যাজ’ দেখতে পাওয়া মানেই যেন বিশেষ কিছু। একসময় কেবল সেলিব্রিটি, রাজনীতিবিদ, বড় সাংবাদিক বা বিখ্যাত ব্যক্তিদের প্রোফাইল ও পেজেই এই ব্যাজ দেখা যেত। তবে মেটা তাদের ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন মডেল চালু করায় এখন সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে ব্যবসায়িক পেজগুলোও নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ভেরিফাই করা যাচ্ছে।
ব্লু ব্যাজ শুধু আপনার অ্যাকাউন্টের গ্রহণযোগ্যতাই বাড়ায় না, বরং এটি আপনার পরিচয়ে খোলা ফেক অ্যাকাউন্টের হাত থেকেও সুরক্ষা দেয়। চলুন জেনে নিই, বর্তমানে কীভাবে খুব সহজেই ফেসবুক প্রোফাইল ও পেজ ভেরিফাই করা যায়।
ভেরিফাই করার প্রাথমিক শর্তাবলি
আবেদন করার আগে কিছু বিষয়ে নিশ্চিত হতে হবে:
১. আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।
২. ফেসবুক প্রোফাইলে আপনার আসল নাম ও স্পষ্ট প্রোফাইল পিকচার থাকতে হবে, যা আপনার সরকারি পরিচয়পত্রের (NID/পাসপোর্ট) সঙ্গে মিলবে।
৩. অ্যাকাউন্টে অবশ্যই ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু থাকতে হবে।
৪. অ্যাকাউন্টে ন্যূনতম কিছু পোস্ট বা অ্যাক্টিভিটি থাকতে হবে।
প্রোফাইল ভেরিফাই করার নিয়ম (মেটা ভেরিফায়েড)
সাধারণ ব্যবহারকারীরা এখন অর্থের বিনিময়ে মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন কিনে প্রোফাইল ভেরিফাই করতে পারেন। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
প্রথমে আপনার স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপ ওপেন করে ডানদিকের মেনু বা প্রোফাইল আইকনে ট্যাপ করুন। এরপর সেটিংস এন্ড প্রাইভেসি থেকে সেটিংস এ যান। একদম উপরে থাকা একাউন্স-এ ক্লিক করুন। একটু নিচের দিকে স্ক্রল করলেই মেটা ভেরিভাইড অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
এরপর আপনার প্রোফাইলটি সিলেক্ট করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। সাবস্ক্রিপশনের জন্য নির্দিষ্ট ফি (বাংলাদেশ থেকে সাধারণত মোবাইল অ্যাপের মাধ্যমে কিনলে মাসিক প্রায় ১,০০০-১,২০০ টাকার মতো পড়ে) পরিশোধ করতে হবে। এটি ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া যায়।
পেমেন্ট সফল হলে আপনার সরকারি পরিচয়পত্রের (পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স) সামনের ও পেছনের অংশের স্পষ্ট ছবি আপলোড করতে হবে। সবকিছু ঠিক থাকলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আপনার প্রোফাইলে কাঙ্ক্ষিত ব্লু ব্যাজ যুক্ত হয়ে যাবে।
ফেসবুক পেজ ভেরিফাই করার নিয়ম
পেজ ভেরিফাই করার জন্য বর্তমানে দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো সাবস্ক্রিপশন (মেটা ভ্যারিফায়েড পর বিজনেস), অন্যটি হলো ট্র্যাডিশনাল ভেরিফিকেশন (বিনামূল্যে)।
১. বিনামূল্যে (ট্র্যাডিশনাল) পেজ ভেরিফিকেশন:
আপনার পেজটি যদি কোনো সুপরিচিত ব্র্যান্ড, মিডিয়া প্রতিষ্ঠান বা বিখ্যাত ব্যক্তির হয়, তবে মেটার অফিশিয়াল ফর্মে আবেদন করতে পারেন। ফেসবুকের হেল্প সেন্টারে গিয়ে ‘রিকোয়েষ্ট এ খ্যারিভিকেশন ব্যাজ’ লিখে সার্চ করে ফর্মটি ওপেন করুন।
ফর্মে আপনি পেজ নাকি প্রোফাইল ভেরিফাই করতে চান, তা নির্বাচন করুন (এখানে পেজ সিলেক্ট করবেন)।
এরপর আপনার পেজটি কোন ক্যাটাগরির (যেমন: নিউজ, বিনোদন, খেলাধুলা বা ব্যবসা) তা নির্বাচন করুন। প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স, ট্যাক্স ফাইল বা ইউটিলিটি বিল আপলোড করতে হবে। আপনার পেজটি যে বিখ্যাত বা আলোচিত, তার প্রমাণস্বরূপ বিভিন্ন জাতীয় বা আন্তর্জাতিক নিউজ পোর্টালে প্রকাশিত আপনার সম্পর্কে ৫টি নিউজের লিংক ফর্মে যুক্ত করুন।
সব তথ্য দিয়ে সাবমিট করার পর মেটা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত জানাবে।
২. মেটা ভেরিফায়েড ফর বিজনেস:
ব্যবসায়িক পেজগুলোর জন্য মেটা সম্প্রতি সাবস্ক্রিপশন মডেল এনেছে। আপনার পেজের ড্যাশবোর্ডে গিয়ে মেটা ভ্যারিফায়েড অপশনটি খুঁজুন। সেখানে আপনার ব্যবসার বৈধ কাগজপত্র ও পরিচয়পত্র সাবমিট করে এবং মাসিক ফি প্রদানের মাধ্যমে খুব সহজেই পেজ ভেরিফাই করে নিতে পারবেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



