বইমেলা জমে উঠছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৯ ৫ ফেব্রুয়ারি ২০১৯
অমর একুশে বইমেলা জমে উঠছে। বিপুল দর্শনার্থী স্টলে স্টলে ভিড় করছেন। বিক্রিবাট্টাও হচ্ছে ভালো। মুক্তিযুদ্ধ ও বিজ্ঞানবিষয়ক বই, রহস্য ও অনুবাদমূলক বই বেশি বিক্রি হচ্ছে ।
শিক্ষার্থীদের আগমন সবার দৃষ্টি কেড়েছে। স্কুল-কলেজ ছুটি শেষে শিক্ষার্থীরা ছুটে আসছে মেলায়। তারা বইও কিনছে। মেলার সোহরাওয়ার্দী উদ্যানে অন্য প্রকাশের প্যাভিলিয়নে ছাত্রছাত্রীদের ভিড় দেখা যায়। বই বিক্রির রসিদ লিখে কুলিয়ে উঠতে পারছিল না বিক্রেতারা। এ স্টল থেকে কিরণ মিয়া জানান, অসংখ্য ছাত্র-ছাত্রীরা বই কিনছে। তারা হুমায়ুন আহমেদ, সৈয়দ শামসুল হকসহ বিভিন্ন লেখকের বই কিনছে। তিনি জানান, তাদের স্টলে এ পর্যন্ত ১২টি নতুন বই এসেছে। কিন্তু হুমায়ুন আহমেদের পুরনো বই বিক্রি হচ্ছে বেশি।
অন্যান্যর প্যাভিলিয়নে একই অবস্থা ছিল। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মনিরুল হক জানান, খুবই ভালো লাগছে। ছাত্রছাত্রীরা অতীতে মেলায় এসেছে শেষ দিকে। কিন্তু মঙ্গলবার তো ছাত্রদের ঢল নেমেছে। বইও কিনছে তারা। তিনি জানান, তাদের প্যাভিলিয়নে উপন্যাস, প্রবন্ধ, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে চারদিনে ২১টি নতুন বই এসেছে।
বাংলা একাডেমির প্যাভিলিয়ন থেকে জানানো হয়, তাদের বিক্রিতে শীর্ষে রয়েছে বিভিন্ন অভিধান। এর পরই রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামাচা’। একাডেমি এ পর্যন্ত ৭৪টি নতুন বই প্রকাশ করেছে।
এদিন নতুন বই প্রকাশ পেয়েছে; যা এবারের মেলায় সর্বোচ্চ ১৪১টি। এ নিয়ে চারদিনে নতুন বই প্রকাশিত হলো ৩৫৮টি। প্রতিদিনই প্রচুর সংখ্যক বিদেশি সাহিত্য, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে বই প্রকাশিত হচ্ছে। এ বিষয়ে লেখক ও অনুবাদক নূরুল করিম নাসিম বলেন, মেলার ভেতর পাইরেসি বই বিক্রি হচ্ছে।
মেলায় বাংলা একাডেমির পুকুরের উত্তর পাড়ে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’এর স্টল ফিতা কেটে উদ্বোধন করেন অধ্যাপক রেহমান সোবহান। স্টল উদ্বোধন শেষে তিনি বলেন, খুই ভালো লাগছে মেলায় এসে। পৃথিবীর অসংখ্য মেলায় যাওয়ার সৌভাগ্য হয়েছে। কিন্তু আমাদের এ মেলার মতো এতো মানুষ বিশ্বের কোনো মেলায় যোগ দেন না। মনে হচ্ছে, আমাদের দেশে পাঠক বৃদ্ধি পাচ্ছে।
- শিগগিরই তেলের দাম ছাড়াবে ১০০ ডলার!
- ইফতার করার আগে যে কাজগুলো করবেন না
- সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদনের তারিখ নির্ধারণ
- ঈদ ইত্যাদিতে রাজ-সাবলিার অনবদ্য নৃত্য
- ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে
- ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই: সড়কমন্ত্রী
- এসএসসি পরীক্ষা স্বচ্ছ করতে কঠোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
- ওয়ান ওয়ান ফাউন্ডেশন ও মেডিসিস সফট`র কার্যক্রম শুরু
- যথাসময়ে স্থানীয় নির্বাচন: ফখরুল
- বুমরাহ-আর্শদীপের ‘ইঁদুর-বিড়াল’ দৌড়, শীর্ষে সাকিব
- সালমান-শাবনুরের অসমাপ্ত সিনেমাগুলো যেভাবে ‘সমাপ্ত’ হয়
- ভূমিকম্প কেন হয়, জেনে নিন ৩ কারণ
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- মন্ত্রীদের কাঁচা কথাবার্তা অপরাধ উস্কে দিচ্ছে: বিরোধী দলীয় নেতা
- হবিগঞ্জে হাসিনা-কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা
- Medsys Soft and 1 One Foundation Launch Operations
- কেন একদিনে দুইবার বিয়ে করলেন বিজয়-রাশমিকা?
- ক্লাব কিনলেন রোনালদো
- সুপারফুড আসলেই কি এত শক্তিশালী?
- ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসিত হলে কেউ রেহাই পাবে না: সাদিক কায়েম
- সংস্কার পরিষদের শপথ না নিলে সংসদের ‘এক আনাও মূল্য নেই’: নাহিদ
- গণভোটের ফল সংশোধন করল ইসি
- ইফতার সামনে নিয়ে যেসব দোয়া পড়ার তাগিদ রয়েছে
- যেভাবে এড়াবেন গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা
- দলে ফিরতে সাকিবকে কঠিন শর্ত নির্বাচকদের
- এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায়: স্বস্তিকা
- এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫
- এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০
- ঈদ যাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, চলবে যেসব রুটে
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
- Medsys Soft and 1 One Foundation Launch Operations
- ভূমিকম্প কেন হয়, জেনে নিন ৩ কারণ
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
- ইফতারের পর অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন যেভাবে
- নতুন আইজিপি আলী হোসেন ফকির
- সুপারফুড আসলেই কি এত শক্তিশালী?
- ঈদ যাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, চলবে যেসব রুটে
- ওয়ান ওয়ান ফাউন্ডেশন ও মেডিসিস সফট`র কার্যক্রম শুরু
- অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
- ইফতার সামনে নিয়ে যেসব দোয়া পড়ার তাগিদ রয়েছে
- ক্লাব কিনলেন রোনালদো
- কেন একদিনে দুইবার বিয়ে করলেন বিজয়-রাশমিকা?
- যথাসময়ে স্থানীয় নির্বাচন: ফখরুল
- বুমরাহ-আর্শদীপের ‘ইঁদুর-বিড়াল’ দৌড়, শীর্ষে সাকিব
- ‘বাংলাদেশে কারো টেস্ট ক্রিকেটার হওয়া উচিত নয়’
- সংস্কার পরিষদের শপথ না নিলে সংসদের ‘এক আনাও মূল্য নেই’: নাহিদ
- এলপিজির দাম কমলো
- বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
- এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫
- ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসিত হলে কেউ রেহাই পাবে না: সাদিক কায়েম


