বগুড়ায় হাসপাতাল থেকে করোনাজয়ী ৫ জনকে গানে গানে বিদায়
রিপন দাস, বগুড়াঃ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৭ ৬ মে ২০২০
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা ও কর্মচারীরা করোনাজয়ীদের ফুল দিয়ে বিদায় জানান।
বগুড়ায় করোনা ভাইরাসকে জয় করে বাড়ি ফিরলেন আরও ৫ জন। এর আগে আরও ২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে মোট সুস্থ্য হলেন ৭ জন।
কভিড-১৯ পজিটিভ ৫ রোগীর পরপর ২টি নমুনা (আরটি-পিসিআর) পরীক্ষা করে নেগেটিভ হওয়ায় তাদেরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (৬ মে) দুপুর ২টায় হাসপাতালে তাদের গানে গানে বিদায় জানানো হয়। এই ৫ জনই বগুড়ার এবং এদের চারজনই ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফেরার পর করোনায় আক্রান্ত হন।
এদের মধ্যে বগুড়ার সায়িাকান্দি উপজেলার নারচি গ্রামের মো: রিপন (২৫) নারায়নগঞ্জ পপুলার ডায়াগনস্টিকে কর্মরত ছিলেন। তিনি ২২ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। সোনাতলা উপজেলার আচারের পাড়ার গৃহিনী কোহিনুর (৪৭) ঢাকায় বেড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হন। তিনিও ২২ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। ধুনট উপজেলার মুথরাপুর এলাকার গার্মেন্টস কর্মী নূরনবী (২৮) গত ২৩ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। সারিয়াকান্দির গণকপাড়ার কলেজ শিক্ষক মামুনুর রশিদ (২৮) ঢাকা থেকে ফিরে করোনায় আক্রান্ত হলে ২৪ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। আর বগুড়া সদরের সুবজবাগের সেলস ডিস্ট্রিবিউটর জাহিদুল ইসলাম ভর্তি হন ৩০ এপ্রিল।
এছাড়াও করোনা সন্দেহ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সবুজবাগের বেজালার মৌসুমী (২৮) নমুনা নেগেটিভ হওয়ায় তাকেও ছুটি দেয়া হয়েছে।
হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা ও কর্মচারীরা Òআমরা করবো জয়Ó গানে গানে করোনা জয়ীদের ফুল দিয়ে বিদায় জানান।
সুস্থ্য হওয়া ৫ রোগীকে হাসপাতালে থেকে বিদায় দেয়ার সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসন প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ শফিক আমিন কাজল জানান, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় পরপর নির্দিষ্ট সময়ের ব্যবধানে দুই বার নমুনা নেগেটিভ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে।
জানা গেছে, কোন চিকিৎসক করোনায় আক্রান্ত না হলেও একজন নার্সের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।
তবে হাসপাতালে এ পর্যন্ত করোনায় চিকিৎসা চলাকালীন সময়ে কেউ মারা যাননি। এছাড়াও আক্রান্ত রোগীর চিকিৎসা নিয়ে কোন ধরনের অভিযোগ করেনি বলেও জানান স্বজনেরা।
এর আগে হাসপাতাল থেকে সৃস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন রংপুরের বাসিন্দা শাহ আলম এবং বগুড়ার আদমদীঘি উপজেলার শাওইল গ্রামের পুলিশ কনস্টেবল মোঃ আহসান হাবীব।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের










