বনানীর আগুনে শ্রীলংকানসহ নিহত ৭
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩৭ ২৮ মার্চ ২০১৯
রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন।
আগুনের ঘটনায় আতঙ্কে লাফিয়ে পড়ে শ্রীলঙ্কার নাগরিক নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন : পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬), মনির (৫০) ও শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থাপিত বনানী থানার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে।
পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।
এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক।
আহত ৩২ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া ঢাকা মেডিক্যালসহ রাজধানীর অন্য কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেশ কয়েকজন।
নিহত শ্রীলঙ্কার ওই নাগরিকের নাম নিরস চন্দ্র। অগ্নিকাণ্ডের পর তিনি ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন এবং হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন-নবী সাংবাদিকদের জানান, হাসপাতালে এখন পর্যন্ত ৩২ জনকে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর নয়। তবে তাদের অন্তত একদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। তাদের বেশির ভাগের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা। এর মধ্যে দগ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
এদিকে এফআর টাওয়ার থেকে উদ্ধার করে ৩ জকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সর্দার জানান, আগুনে পুড়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম আব্দুল্লাহ আল ফারুকী (৩২)।
বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, আব্দুল্লাহ আল ফারুকের শরীর ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
আবু হোসেন (৩৫) ও রেজোয়ান আহমেদ (৩৭) নামে অন্য দুজন দগ্ধ নন, তারা শরীরে জখম ও আঘাত নিয়ে এসেছেন।
এছাড়া লাফিয়ে পড়ে আহত সিরি ইন্দ্রিকা (৪৬) নামের এক শ্রীলংকান নাগরীককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










