বন্যহাতি পিষে মারলো ৩ জনকে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৫ ২৪ নভেম্বর ২০১৯
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লোকালয়ে নেমে আসা হাতির পাল পাহাড়ে ফেরার পথে তাণ্ডব চালিয়েছে। মেরে রেখে গেছে তিনজনকে।
রোববার সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে উপজেলার কধুরখীল, চরণদ্বীপ ও শ্রীপুর-হরণদ্বীপ ইউনিয়নে এই হামলা চালায় বণ্য হাতির পাল।
নিহতরা হলেন - চরণদ্বীপ ইউনিয়নের চাঁদেরহাট পূর্ব সৈয়দ নগর এলাকার জাকের হোসেন (৬৫), কধুরখীল ইউনিয়নের মধ্যম কধুরখীল শরীফ পাড়ার আবু তাহের মিস্ত্রী (৬৫) ও শ্রীপুর-হরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকার আব্দুল মাবুদ (৬০)।
সাত হাতির পালের মধ্যে ছিল চারটি বাচ্চা হাতি।
শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা হাতিগুলোকে দেখতে পায়। হাতির পালটি কয়েকবার আশপাশের ফসলি জমিতে নেমে আসায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার দিনভর স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হাতিগুলোকে সরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ধারণা, প্রায় ১০-১২ কিলোমিটার দূরের করলডেঙ্গা পাহাড় থেকে হাতিগুলো লোকালয়ে এসে পড়ে।
কধুরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিচ বলেন, ভোরে নামাজ পড়তে গিয়ে এক ব্যক্তি হাতিগুলোকে দেখতে পায়। পূর্ব কধুরখীলের বায়তুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন এলাকায় সাতটি হাতি আছে। এরমধ্যে চারটি বাচ্চা হাতি। এখানে আশপাশে পাহাড় নেই। সম্ভবত জ্যেষ্ঠপুরা অথবা দূরের করলডেঙ্গার পাহাড় থেকে হাতিগুলো আসে। এই এলাকায় জীবনে আমরা হাতি দেখিনি। এতদূর কিভাবে এলো সেটা বুঝতে পারছি না।
হাতি নেমে আসার খবর শুনে ওই এলাকায় লোকজন জড়ো হয়ে যায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে হাতির পাল মসজিদ সংলগ্ন সুপারি বাগানে অবস্থান নেয়। সেখান থেকে বেরিয়ে কয়েকবার পাশের ধানক্ষেতে নামে।
বোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, বনবিভাগের লোকজন চেষ্টা করেছে হাতিগুলো সরাতে। কিন্তু শনিবার সন্ধ্যা পর্যন্ত সেটা সম্ভব হয়নি।
তিনি বলেন, সাতটি হাতি দেখেছি। তবে স্থানীয়দের দাবি, পালে মোট নয়টি হাতি আছে। করলডেঙ্গা পাহাড় ওই এলাকা থেকে প্রায় ১০-১২ কিলোমিটার দূরে।
স্থানীয় বাসিন্দা বদিউল আলম বলেন, হয়ত পথ হারিয়ে অথবা পাকা ধানের গন্ধে হাতি এখানে চলে এসেছে। করলডেঙ্গা পাহাড় থেকে এখানে আসতে কমপক্ষে চারটি ইউনিয়ন পেরিয়ে আসতে হয়। এভাবে হাতি নামায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, হাতির দল দেখতে শনিবার ভোর থেকেই এ এলাকার চারদিকে হাজার হাজার মানুষ অবস্থান নেয়।
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়


