বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৬ ২২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের নবগঠিত সরকারের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে ভারতের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, সরকার গঠনের পর নতুন পররাষ্ট্র মন্ত্রিপরিষদ নেতৃত্বের সঙ্গে এটি ছিল তার প্রথম সাক্ষাৎ। তিনি একে সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক মতবিনিময় হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশের সাধারণ নির্বাচনের পর থেকে দুই দেশের মধ্যে সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন বার্তা পাঠান। একই দিনে দুই নেতা ফোনেও কথা বলেন।
প্রণয় ভার্মা জানান, ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেওয়ার দিন ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা অনুষ্ঠানটিতে যোগ দিতে ঢাকা সফর করেন। সফরকালে স্পিকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি পৌঁছে দেন।
“এই সব যোগাযোগে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তির ওপর এগিয়ে যাওয়ার এবং বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছি,” বলেন ভার্মা। তিনি যোগ করেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করেছে।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার এবং সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারের বিষয়ে ভারতের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, “পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে আমরা ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী উপায়ে একসঙ্গে কাজ করতে চাই।”
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া
















