বাংলাদেশ চায় একাত্তরে গণহত্যার জন্য মাফ চাক পাকিস্তান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৮ ২৪ আগস্ট ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ চায়; মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তান দুঃখ প্রকাশ করুক, মাফ চাক। রোববার (২৪ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের টাকা-পয়সার যে ব্যাপার সেটার সমাধান হোক। আমরা চাই যে এখানে গণহত্যা হয়েছে, সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাফ চাক। আমরা চাই যে এখানে আটকে পড়া মানুষগুলো আছে তাদেরকে তারা ফেরত নেক।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক উল্লেখ করে এ সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় বাংলাদেশ ব্যক্ত করেছে বলেও জানান তিনি। দুই দেশের মধ্যে বিদ্যমান অমীমাংসিত বিষয় ও ঐতিহাসিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। পাকিস্তানের বাজারে সাফটার অধীনে টেক্সটাইল, জ্বালানি, ওষুধ শিল্প ও কৃষি প্রযুক্তির খাতের প্রবেশাধিকার বাংলাদেশ চেয়েছে বলে জানান তৌহিদ হোসেন।
পাকিস্তানের পক্ষ থেকে জ্বালানি রফতানির ব্যাপারে কথা তুললে প্রাথমিক আলোচনা হওয়ার কথা জানান তিনি। বাণিজ্যসহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক সাক্ষর হওয়ার কথাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। ৫৪ বছরের সমস্যা আজকে একদিনের বৈঠকে এক ঘণ্টায় সমাধান হবে এমন প্রত্যাশা না করতে আহ্বান জানান তৌহিদ হোসেন। পরস্পরের অবস্থানটা তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই পক্ষই আমরা ঠিক করেছি এই বিষয়গুলো আমাদের সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে মসৃণভাবে এগিয়ে নেয়ার জন্য এগুলোকে পেছনে ফেলতে হবে। আমরা দুই পক্ষ সম্মত হয়েছি যে এটি নিয়ে আমরা কথা বলবো এবং চেষ্টা করবো এই ইস্যুগুলো নিয়ে আগামীতে এমনভাবে কথা বলবো যেন আমরা পিছনে ফেলতে পারি। পাকিস্তানের সঙ্গে অন্যান্য বন্ধু রাষ্ট্রের মতোই স্বাভাবিক সম্পর্ক চান বলে জানান তিনি।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










