ঢাকা, ২৮ নভেম্বর শনিবার, ২০২৬ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৪৮৯

বাংলাদেশ সফরে আসতে পারেন এরদোয়ান

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:২২ ২৮ অক্টোবর ২০২০  

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশ সফর করতে পারেন। আগামী বছর মার্চে মুজিববর্ষ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসতে পারেন তিনি।

 

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এ কথা জানিয়েছেন।

 

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা উসমান তুরানের সঙ্গে সাক্ষাৎ করেন একে তিনি। পরে সাংবাদিকদের এ তথ্য দেন মন্ত্রী।

 

আবদুল মোমেন বলেন, ২০২১ সালের ১৭ মার্চ হবে মুজিববর্ষ উদযাপন। যদি করোনা পরিস্থিতি ভালো থাকে, তাহলে ব্যক্তিগতভাবে বাংলাদেশ সফরে আসবেন এরদোয়ান। আমরা এটা নিয়ে কাজ করছি।

 

এর আগে জানা যায়, নিজেদের দূতাবাস উদ্বোধন করতে শিগগির ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর