ঢাকা, ০৮ আগস্ট শনিবার, ২০২৬ || ২৪ শ্রাবণ ১৪৩৩
good-food
১৭৩

বাংলাদেশ সফরে দোভালকে আমন্ত্রণ খলিলুরের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৯ ১৯ নভেম্বর ২০২৫  

নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বৈঠকে তিনি অজিত ডোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

 

বুধবার কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ স্তরের বৈঠকের এক ফাঁকে এ আলোচনা হয়। এই কনক্লেভে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন খলিলুর রহমান।

 

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা প্ল্যাটফর্মের কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।

 

বৈঠক শেষে খলিলুর তার সুবিধাজনক সময়ে অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বলে জানিয়েছে হাইকমিশন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর