বাইডেনের সাক্ষাৎকার নিলেন বিশেষ কৌঁসুলি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:১০ ১৫ অক্টোবর ২০২৩
গোপনীয় সরকারি নথি ব্যবস্থাপনা-সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎকার নিয়েছেন বিশেষ কৌঁসুলি রবার্ট হুর। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউজ। এটা একটা স্বেচ্ছামূলক সাক্ষাৎকার ছিল বলেও জানিয়েছে হোয়াইট হাউজ।
সাক্ষাৎকারের বিষয়টি জানেন, এমন এক ব্যক্তি বলেন, হুর ব্যক্তিগতভাবে সাক্ষাৎকারের নেতৃত্ব দিয়েছেন। হোয়াইট হাউজের মুখপাত্র ইয়ান সামস বলেন, রবি ও সোমবার দুই দিন ধরে সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই বলেছি, প্রেসিডেন্ট এবং হোয়াইট হাউজ এই তদন্তে সহযোগিতা করছে। আর এ বিষয়ে প্রাসঙ্গিক তথ্যগুলো আমরা হালনাগাদ করে প্রকাশ্যে সরবরাহ করেছি।’
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, কয়েক সপ্তাহ আগে সাক্ষাৎকারটি হওয়ার কথা ছিল। এর আগে আগস্টে লেক তাহো পরিদর্শনের সময় সাক্ষাৎকারে বসার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বাইডেন সাংবাদিকদের বলেছিলেন, ‘এমন কোনো অনুরোধ আমি পাইনি এবং এ বিষয়ে কোনো আগ্রহ নেই।’ তবে হুর এবং বাইডেনের ব্যক্তিগত অ্যাটর্নি বব বাউয়ারের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে (২০০৯-২০১৭ সাল) ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। সে সময়ের বেশকিছু গোপন সরকারি নথি (শ্রেণিবদ্ধ নথি) সমপ্রতি বাইডেনের ডেলাওয়ারের বাড়ি ও ওয়াশিংটন ডিসির সাবেক ব্যক্তিগত প্রতিষ্ঠানের কার্যালয় থেকে উদ্ধার হয়।
শ্রেণিবদ্ধ ঐসব নথির অনুপযুক্ত সংরক্ষণের তদন্তে গত জানুয়ারি মাসে বিশেষ কৌঁসুলি হিসেবে রবার্ট হুরকে নিয়োগ দেন মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। এ তদন্তের অংশ হিসেবেই বাইডেনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়বেন বাইডেন। এ নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- দৈনিক একটি কলা
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ

