বাঘটি ঢুকে পড়লো ঘরে, বিশ্রাম নিল বিছানায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৪৩ ২০ জুলাই ২০১৯
ভারতের বন্যা-কবলিত আসাম রাজ্যের একটি জঙ্গল থেকে ওই এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে একটি বাঘ। বন্যার কারণে বাঘটি এতটাই ক্লান্ত ছিল যে বাড়িটায় ঢুকে সরাসরি বিছানায় শুয়ে পড়ে। জানিয়েছে বিবিসি।
ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার তথ্য অনুসারে, সকালে ওই বাঘটিকে প্রথম দেখা যায় জাতীয় উদ্যান কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক থেকে ২০০ মিটার দূরত্বে অবস্থিত একটি মহাসড়কের কাছে।
বাঘ উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া রথিন বর্মণ বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ওই বাঘটি একটি দোকানের পাশের বাড়িটিতে ঢোকে এবং দিনের বেলা পুরোটা সময় ঘুমিয়ে কাটায়। তিনি আরও বলেন, বাঘটি ভীষণ ক্লান্ত-পরিশ্রান্ত ছিল ফলে দিনভর একটা ভালো ন্যাপ নিয়েছে সে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যস্ত সড়কের যানবাহনের কারণে বিরক্তবোধ করছিল বাঘটি ফলে মহাসড়কের কাছে অবস্থিত একটি বাড়ির ভেতর ঢুকে পড়ে আশ্রয়ের খোঁজে।
বর্মণ বলেন, সবচেয়ে দারুণ বিষয় ছিল যেটি সেটা হলো যে, তার বিশ্রামে কেউ বাধা দিতে আসেনি। এই অঞ্চলের মানুষদের বন্যপ্রাণীর প্রতি ব্যাপক শ্রদ্ধা ও ভালোবাসা কাজ করে বলেও তিনি জানান।
বাঘ ঢুকে পড়া বাড়ির মালিকের নাম মতিলাল। বাড়ির ভেতর বাঘটিতেক ঢুকতে দেখেই পরিবারের লোকজনকে নিয়ে তিনি ভয়ে পালিয়ে যান। এরপরই বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠনের কর্মকর্তারা সেই বাড়িতে যান এবং আতশবাজি ফুটিয়ে বাঘটির ঘুম ভাঙান, এরপর নিরাপদে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেসময় একঘণ্টার জন্য মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয়া হয় বলেও জানায় বিবিসি।
এদিকে বাড়ির মালিক মতিলাল বলেন, বাঘটি যে বিছানায় শুয়েছিল সেই বিছানার চাদর ও বালিশ তিনি যত্ন সহকারে তুলে রাখবেন।
আশঙ্কা করা হচ্ছে, সাম্প্রতিক ব্যাপক বন্যায় কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ৯২টি প্রাণি মারা গেছে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


