বারবার মানুষের উপকারে আসতে চায় সেই শিশুটি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৩ ২৯ মার্চ ২০১৯
বয়স মাত্র আট থেকে ১০ হবে। সেই শিশুর চোখেমুখে রাজ্যের উদ্বেগ। দুই হাত ও পা দিয়ে পলিথিন পেঁচিয়ে চেপে ধরে আছে পানির পাইপের ফেটে যাওয়া অংশ। যেন পানি বের না হতে পারে। আগুন নেভানোর কাজে লাগে। অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা অবলীলায় দেখছিলেন আপামর জনসাধারণ। ব্যস্ত ছিলেন ছবি তুলতে।
গেল বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। সেই বহুতল ভবনের আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের এভাবে সহায়তা করে ছোট শিশু নাইম। সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেই ছবি ভাইরাল হয়ে গেছে।
উৎসুক জনতার কারণে উদ্ধারকাজে সমস্যা হয়েছে। এ নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তবে সেই শিশুটির কাজ প্রশংসা কুড়িয়েছে।
নাইম আনন্দ স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। থাকে কড়াইলের বৌবাজারে। বাবা রুহুল আমীন ডাব বিক্রেতা। মা গৃহকর্মীর কাজ করেন। ছোট এক বোন আছে। তার গ্রামের বাড়ি বরিশালে। ইতিমধ্যে সে জানতে পেরেছে, তার ছবি ভাইরাল হয়ে গেছে।
আজ শুক্রবারও এফআর টাওয়ারের সামনে এসেছিল নাইম। সেখানে পেয়েই তাকে প্রশ্ন করা হলো-কীভাবে খবর পেল সে। বললো, দুপুর ১টায় টিভিতে দেখলাম এখানে আগুন লেগেছে। তা দেখামাত্রই চলে আসি। এসে দেখি বিল্ডিংয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধোঁয়ার কারণে মানুষ দম নিতে পারছে না।পরে দেখি পাশে পাইপ ফাটা। পলিথিন পেঁচিয়ে চেপে ধরলাম। যেন পানি বের না হতে পারে। আগুন নেভানোর কাজে লাগে। প্রায় ২০ মিনিট ধরে রেখেছিলাম।
শুধু পানির পাইপ ধরে রেখেই নয়। ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ উদ্ধারকাজ সংশ্লিষ্টদের নির্বিঘ্নে এফআর টাওয়ারে ঢুকতেও সহায়তা করেছে নাইম। সেখানে প্রচুর জনতার ভিড় ছিল। উদ্ধারকর্মীদের তা সামলাতে সহায়তা করেছে।
নেপথ্যে নাইম জানত, সেখানে সাধারণ মানুষের ঢোকার অনুমতি নেই। তাই তারা যেন ঢুকতে না পারে সেজন্য অন্যদের সঙ্গে সেও কাজ করে। বেলা ৫টায় বাড়ি ফেরে সে।
এতটুকু বয়সে নাইমের মানবতাবোধ দেখে তার কাছে জানতে চাওয়া হয়েছিল বড় হয়ে সে কি হতে চায়। সরল স্বীকারোক্তি স্বপ্ন পুলিশ কর্মকর্তা হওয়া। কিন্তু কেন? জানালো-জনগণের সেবা করবে। মানুষের প্রয়োজনে বের হবে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত



