বাস-ট্রেনের সংরক্ষিত ও অগ্রাধিকার আসন কোনটি, জেনে রাখুন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩৫ ৭ মার্চ ২০২৪
সেদিন মেট্রোরেলে নারীদের জন্য সংরক্ষিত বগিতে উঠে পড়েছিলেন এক ভদ্রলোক। হয়তোবা ভুল করেই উঠেছিলেন। কিন্তু ভুলটা ধরিয়ে দেওয়ার পর তিনি বলে বসলেন, ‘পুরুষ বগিতে তাহলে নারীরা উঠছেন কেন?’ ভুলটা অনেকেই করেন। কিন্তু সত্য হচ্ছে, মেট্রোরেলে পুরুষদের জন্য আলাদা কোনো আসন সংরক্ষিত নেই। পাবলিক বাসেও ‘পুরুষ সিটে নারী কেন?’ অনেক পুরুষ যাত্রীদের এমন কথা বলতে শুনেছি। অনেক সময় চালকের সহকারীরা এই সংরক্ষিত আসনে বসার সুযোগ পেতে নারী যাত্রীদের সহযোগিতা করেন না। ‘সিট নাই আপা’ বলে উল্টো বাসে উঠতে বাধা দেন। তাঁদের এই নেতিবাচক আচরণে ইন্ধন জোগান বাসের চালক ও পুরুষ যাত্রীরাও। বাধার কারণে অনেক ক্ষেত্রেই ভিড়ের সময় অনেক নারী বাসে ওঠারই সুযোগ পান না, বসা তো দূরের কথা।
কাদের জন্য সংরক্ষিত আসন বা বগি
বিষয়টি সবারই জেনে রাখা প্রয়োজন। পুরুষদের জন্য বাসে আলাদা কোনো আসন সংরক্ষিত নেই। মেট্রোরেলেও পুরুষদের জন্য নির্দিষ্ট কোনো বগি নেই। যেকোনো গণপরিবহনেই যে স্থান নারীদের জন্য সংরক্ষিত, সেখানে কেবল নারীরাই অবস্থান করতে পারবেন। পুরুষ যাত্রীর সেখানে থাকার অধিকার নেই। আর যে স্থান কারও জন্যই সংরক্ষিত নয়, সেই স্থানে নারী-পুরুষনির্বিশেষে যে-কেউই থাকতে পারেন। এ একেবারে সাদামাটা, সাধারণ একটি কথা।
অগ্রাধিকার আসনে কি বসা যাবে
মেট্রোরেলে অগ্রাধিকার আসন হিসেবেও কিছু আসনকে চিহ্নিত করা আছে। নারীদের জন্য নির্ধারিত বগিতেও এ রকম কিছু আলাদা আসন রয়েছে। এই আসন যাঁদের জন্য নির্ধারিত, তাঁরা যদি সেই মুহূর্তে ওই বগিতে ভ্রমণ না করেন, তাহলে ওই বগির যে-কেউ সেখানে বসতে পারেন। কিন্তু যাঁদের জন্য নির্ধারিত, তাঁরা উপস্থিত হলে অবশ্যই ওই আসনগুলো ছেড়ে দিতে হবে। কাদের জন্য নির্ধারিত এসব আলাদা আসন? চলুন, জেনে নেওয়া যাক।
কাদের জন্য অগ্রাধিকার আসন
মেট্রোরেলে অন্তঃসত্ত্বা, সন্তান কোলে নারী, বয়োবৃদ্ধ ব্যক্তি, পঙ্গু বা আহত ব্যক্তি এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের অবশ্যই অগ্রাধিকার আসনগুলো ছেড়ে দিতে হবে। অসুস্থ ব্যক্তিদেরও অগ্রাধিকার আসনে বসতে দেওয়া উচিত। অগ্রাধিকারের একটু ব্যাখ্যা দেওয়া যাক। একজন বয়োজ্যেষ্ঠ পুরুষ মেট্রোরেলে উঠেছেন। তিনি কিন্তু নারীদের জন্য সংরক্ষিত বগির অগ্রাধিকার আসনে বসতে পারবেন না। তিনি ওই বগিতে ভ্রমণই করতে পারবেন না। অন্য বগিগুলোর যেকোনোটির অগ্রাধিকার আসনেই তিনি অগ্রাধিকার ভিত্তিতে বসতে পারবেন। কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ নারী মেট্রোরেলের যেকোনো বগিতেই অগ্রাধিকার আসনে বসতে পারবেন। মেট্রোস্টেশনে ওঠানামার জন্য লিফটও রয়েছে। মনে রাখবেন, লিফটও কিন্তু এই ধরনের ব্যক্তির জন্যই সংরক্ষিত। হুইলচেয়ারে থাকা ব্যক্তিকেও লিফটে যাওয়ার সুযোগ দিতে হবে। তা ছাড়া মেট্রোরেলের বগিতেও হুইলচেয়ারের জন্য আলাদা জায়গা নির্ধারণ করা আছে। হুইলচেয়ারে থাকা যেকোনো যাত্রীর জন্য ওই স্থানটুকু ছেড়ে দাঁড়াতে হবে।
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে


