বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও করা উচিত হয়নি: ইসি সচিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৭ ১৪ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক পোস্টাল ব্যালট বাহরাইনের একটি বাসায় গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওস্থলে ১৬০টি পোস্টাল ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।
উল্লেখ্য, অনেক পোস্টাল ব্যালট একটি বাসায় কয়েকজন ব্যক্তি গুনছেন, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। মঙ্গলবার ইসির কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, একটি ‘বিশেষ রাজনৈতিক দলের’ নেতারা কাজটি করছিলেন।
এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে সাংবাদিকদের আখতার আহমেদ বলেন, ‘‘ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আমরা পোস্টাল ব্যালট পাঠাচ্ছি। মধ্যপ্রাচ্যের এবং বেশ কিছু দেশের পোস্টাল সিস্টেম বিভিন্ন রকমের। আমাদের কাছে যে তথ্য আছে তাতে বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওখানে ১৬০টা ব্যালট ছিল। সেটা কোনো এক জায়গায় বক্সে দিয়ে দেওয়া হয়েছে।’’
তিনি বলেন, ‘‘ছাত্রজীবনে আমরা দেখেছি বা আপনার ছাত্রজীবনে হোস্টেলে একটা জায়গায় চিঠিপত্র রেখে যেত। আমরা সেখান থেকে নিজেরা নিয়ে নিতাম। সেরকম একটা বক্সে ১৬০টা ব্যালট দিয়ে গেছে। ওই বক্সটা যখন বাংলাদেশি প্রবাসী ভাই-বোনেরা এসে চার-পাঁচ জনে খুলেছেন, তখন তারা ওটা ভাগ করে যে, আমার পাশের ঘরে থাকে আমি এটা নিচ্ছি, আমি ওটা পৌঁছে দেব। ব্যাপারটা এই রকম।’’
ইসি সচিব বলেন, ‘‘ভিডিও ক্লিপটা যেটা করা হয়েছে, এটা করা উচিত হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। প্রবাসী ভোটাররা একটা ব্যালট পেয়েছেন, এই আনন্দটুকু ধরে রাখার জন্য এটা কেউ ভিডিও করে পোস্ট করেছেন। আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে কোন ইনভেলপ খোলা হয়েছে এরকম কোনো কিছু নাই।’’
তিনি আরও বলেন, ‘‘তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে বলা হয়েছে যে, এটা তো তাদের কাছে করা হয়নি এবং আমাদের সম্মানিত রাষ্ট্রদূত আছেন তিনি এই বিষয়টা দেখছেন। বাহরাইন পোস্ট বলেছে তারা এটা সহজেই তদন্ত করে জানাবে যে এটা কেন ঘটল।’’
পোস্টাল ব্যালটে ধানের শীষ ভাঁজের মাঝে পড়েছে বিএনপির এমন অভিযোগের বিষয়টি নজরে আনলে সচিব বলেন, ‘‘এটা কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবেন সেটাই।’’
ব্যালট কি পরিবর্তন করবেন? জানতে চাইলে সচিব বলেন, ‘‘এটা তো কমিশনের ব্যাপার, এটা আমি বলব কি করে?’’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে আমাদের যে গেজেট আছে তার ধারাবাহিকতা যেভাবে আছে, সেভাবেই ঠিক করা আছে।’’
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার



