বিকৃতভাবে রবীন্দ্র সঙ্গীত গাওয়ায় হিরো আলমকে আইনি নোটিশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৬ ২১ জুলাই ২০২২
বিকৃতভাবে রবীন্দ্র সঙ্গীত গাওয়ায় হিরো আলমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আগামী ৩০ দিনের মধ্যে না সরালে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সেই আইনজীবী। বৃহস্পতিবার (২১ জুলাই) এই লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
অত্র নোটিশে তিনি জানান যে-
আপনি অত্র লিগ্যাল নোটিশ গ্রহিতা আশরাফুল আলম ওরফে হিরো আলম সম্প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনপ্রিয় রবীন্দ্র সংগীত ‘আমারো পরানো যাহা চায়’ গানটির একটি মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেলে প্রচার ও প্রকাশ করেছেন। সেখানে কিছু দৃশ্যে আপনাকে গিটার হাতে গানটি গাইতে দেখা গেছে। আপনার নোটিশ গ্রহিতা আশরাফুল আলম ওরফে হিরো আলম এর গাওয়া গানের কিছু লাইন ও শব্দের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনপ্রিয় রবীন্দ্র সংগীত ‘আমারো পরানো যাহা চায় (Amaro Porano Jaha Chay)’ মূল গানটির লাইন ও শব্দের মিল পাওয়া যায়নি।
এছাড়া একইভাবে বাংলাদেশের বিখ্যাত শিল্পী মৌসুমী ভৌমিকের গাওয়া ‘আমি শুনেছি সেদিন তুমি ( Ami Shunechi Sedin Tumi)’ গানটিও আপনি নোটিশ গ্রহিতা আশরাফুল আলম ওরফে হিরো আলম গেয়েছেন, যার কিছু লাইন ও শব্দের সঙ্গে মূল গানটির লাইন ও শব্দের মিল নাই। ইতিপূর্বেও আপনি নোটিশ গ্রহিতা আশরাফুল আলম ওরফে হিরো আলম উগান্ডার সোয়াহিলি ভাষার ‘মোগোয়া জাগোম্বে’ নামে একটি লোকগান করেছেন। সেখানেও মূল গানের সাথে নিজের ইচ্ছামতো নতুন কিছু শব্দ ব্যবহার করেছেন।
(২) আপনি নোটিশ গ্রহিতা আশরাফুল আলম ওরফে হিরো আলম এর গাওয়া গানগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট বক্স ভরে গেছে নানারকম নেতিবাচক মন্তব্যে। অধিকাংশ ব্যক্তিই আপনার নামে বিকৃতভাবে রবীন্দ্র সংগীত গাওয়ার অভিযোগ তুলেছেন। একজন লিখেছেন, ‘এক সময় এই গানটি আমার প্রিয় ছিল। রবীন্দ্রনাথ থাকলে এক গ্লাস পানিতে ডুইবা মরতো।’ আরেকজন লিখেছেন, ‘গান শুনে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম কিন্তু কমেন্ট পড়ে জ্ঞান ফিরে পেলাম। যাক হাঁফ ছেড়ে বাঁচলাম।
গানটার অকাল মৃত্যু হয়ে গেল খুবই কষ্ট লাগছে।’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গান এপার ওপার বাংলার অসংখ্য মানুষের আবেগের জায়গা। সেই আবেগের প্রতি আপনি নোটিশ গ্রহিতা আশরাফুল আলম ওরফে হিরো আলম খুব একটা যত্নশীল হননি বা সুবিচার করতে পারেননি। বরং আপনি বিভিন্ন সময়ে বিভিন্ন গানের মিউজিক ভিডিও নির্মাণ করে সরাসরি গানের কথা ও সুরের বিকৃতি ঘটিয়ে চলেছেন।
গান গাইবার অধিকার সবার আছে, কিন্তু কোন গান বিকৃতি করার অধিকার কারো নেই। এমন কি গানের বাণিজ্যিক রিমেক বা ব্যবহার করতে গেলেও মূল গায়ক/গায়িকার বা গানের স্বত্ত্বাধিকারীর অনুমতি নেয়াটাও জরুরী।
(৩) আপনি নোটিশ গ্রহিতা আশরাফুল আলম ওরফে হিরো আলম মিউজিক ভিডিও নির্মানের নামে বিকৃত ও অশুদ্ধ বাংলা শব্দ উচ্চারণ, অশ্লীল অঙ্গভঙ্গি ও দৃশ্য ধারন করে সোশ্যাল মিডিয়াতে প্রচার ও প্রকাশ করে গণ-উৎপাত সৃষ্টি করে অপরাধ করেছেন। উৎপাত শব্দের অভিধানিক অর্থ হচ্ছে উপদ্রব, দৌরাত্ম্য, অত্যাচার। এটি এমন এক ধরনের অপরাধমূলক কাজ, যা জনগণের অধিকারে হস্তক্ষেপ করে। আরও সহজ করে বলতে গেলে অন্যের ভোগে বা স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটানোর নামই উৎপাত।
এটি দেওয়ানী ও ফৌজদারী অপরাধ। গণ-উৎপাত সম্পর্কে ১৮৬০ সালের দন্ডবিধির ২৬৮ ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি কর্তৃক জনসম্মুখে এমন কোনো কাজ করা, যার দ্বারা জনগণের বিরক্তি সৃষ্টি হয় এমন কার্য করাকে গণ উৎপাত বলে।’ এছাড়া দন্ডবিধির ২৯৪ ধারায় বলা হয়েছে, ‘যে ব্যক্তি অন্যদের বিরক্তি সৃষ্টি করিয়া (ক) কোন প্রকাশ্য স্থানে কোন অশ্লীল কার্য করে অথবা (খ) কোন প্রকাশ্য স্থানে বা সন্নিকটে কোন অশ্লীল গান, গাঁথা সঙ্গীত বা পদাবলী গায়, আবৃত্তি করে বা উচ্চারণ করে; সেই ব্যক্তি যে কোন বর্ণনায় কারাদন্ডে যাহার মেয়াদ ৩ মাস পর্যন্ত হইতে পারে বা অর্থদন্ডে বা উভয়দন্ডে দন্ডনীয় হবে।’
(৪) আপনি অত্র লিগ্যাল নোটিশ গ্রহিতা একজন চলচ্চিত্র শিল্পী, প্রযোজক, পরিচালক এবং সোশ্যাল মিডিয়াতে একজন জনপ্রিয় ব্যক্তি বিধায় অনেকেই আপনার ভাষাগত উচ্চারণ, আচার আচরণ, অঙ্গভঙ্গি, নাচ, পোশাক, চলাফেরা অনুকরণ ও অনুসরণ করে থাকে। ফলে আপনি অত্র লিগ্যাল নোটিশ গ্রহিতার নির্মাণকৃত মিউজিক ভিডিওতে বিকৃত ও অশুদ্ধ বাংলা শব্দ উচ্চারণ, অশ্লীল অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য পরিবেশন ও অশালীন পোশাক পরিধানজনিত আপনার এহেন কর্মকান্ডের মাধ্যমে শিশু-কিশোররা, তরুন-তরুনীরা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে।
বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির সুন্দর ঐতিহ্য আছে। আপনি অত্র লিগ্যাল নোটিশ গ্রহিতা বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন চলচ্চিত্র শিল্পী, প্রযোজক, পরিচালক এবং সোশ্যাল মিডিয়াতে একজন জনপ্রিয় ব্যক্তি হিসাবে সংযত ও দায়িত্বশীল আচরন আপনার কাছে সকলে প্রত্যাশা করে।
এমতাবস্থায় আপনাকে অত্র লিগ্যাল নোটিশ এর মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যে, আপনি নোটিশ প্রাপক আশরাফুল আলম ওরফে হিরো আলম আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে সকল প্রকার সোশ্যাল মিডিয়া থেকে ‘আমারো পরানো যাহা চায় (Amaro Porano Jaha Chay)’, ‘আমি শুনেছি সেদিন তুমি ( Ami Shunechi Sedin Tumi)’ এবং ‘মোগোয়া জাগোম্বে’ গানসমূহ অপসারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
একইসাথে ভবিষ্যতে মিউজিক ভিডিও নির্মানের নামে বিকৃত ও অশুদ্ধ বাংলা শব্দ উচ্চারণ, অশ্লীল অঙ্গভঙ্গি ও নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য পরিবেশন এবং অশালীন পোশাক পরিহিত দৃশ্য ধারন করে সোশ্যাল মিডিয়াতে প্রচার ও প্রকাশ করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন। অন্যথায় আমি প্রচলিত আইন অনুসারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন করবো। সেক্ষেত্রে অহেতুক মামলা মোকদ্দমায় জড়ানোর জন্য যৎ যাবতীয় ক্ষতিপূরণ আপনি নোটিশ প্রাপককেই বহন করতে হবে। পরবর্তী কার্যক্রমের জন্য অত্র লিগ্যাল নোটিশের একটি কপি আমার সেরেস্তায় সংরক্ষিত থাকলো।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

