ঢাকা, ১৮ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ৫ আষাঢ় ১৪৩৩
good-food
৯৫১

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৫ ৩১ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের মুখোমুখি হতে যাচ্ছেন হ্যাটট্রিক করা সদ্য বিজয়ী আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশসহ সার্বিক বিষয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অবহিত করতে সংবাদ সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন তিনি। 

 

ভোটের পরদিনই আজ সোমবার বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন হবে।এ তথ্য জানালেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ।

 

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আবদুর রহমান বলেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পথে শেখ হাসিনা। এ উপলক্ষে বিদেশি গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের শুভেচ্ছা জানাতে সংবাদ সম্মেলন করবেন। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও থাকবেন।

 

৩০ ডিসেম্বর রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এখন পর্যন্ত ২৬৬টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জাতীয় পার্টি ২২টি ও বিএনপি জোট ৬টি আসনে জয়ী হয়েছে।