‘বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:১৫ ৩১ জানুয়ারি ২০১৯
গোলাম মোহাম্মদ কাদের
সংসদ প্রাণবন্ত করতে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে। এ মন্তব্য করলেন সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
বুধবার নতুনভাবে দায়িত্ব নেয়া স্পিকার ড. শিরীন শারমিনকে উদ্দেশ্ করে সংসদে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, আমরা চাই সংসদ প্রাণবন্ত হোক। সংসদে সরকারি দলের তুলনায় আমাদের সদস্য সংখ্যা কম। কিন্তু আমরা মনে করি এটা কখনই সংসদ প্রাণবন্ত করার ক্ষেত্রে বাধা হবে না। সংসদকে যদি প্রাণবন্ত করতে হয় এবং সংসদকে সব কিছুর কেন্দ্রবিন্দু করতে হয়, তাহলে আমাদের কথা বলতে এবং যথেষ্ট সময় দিতে হবে। যদি আমাদের কথা তুলে ধরতে পারি, সংসদ প্রাণবন্ত হবে। জনগণও সংসদের প্রতি আগ্রহী হবে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সরকারকে অনুরোধ করতে চাই, আমাদের যে কথাগুলো সংসদে উত্থাপন করব, সেগুলো গুরুত্বের সঙ্গে যেন বিবেচনা এবং গ্রহণ করা হয়। তাহলেই মানুষের আস্থা বাড়বে এবং সংসদ সব কিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। আমাদের বিশ্বাস সরকার সেই সুযোগটি করে দেবে।
স্পিকারের উদ্দেশে তিনি বলেন, আপনি ইতিপূর্বে সংসদ সদস্য ও স্পিকারের দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বেও আপনি স্পিকারের দায়িত্ব পালনকালে দক্ষতার পরিচয় দিয়েছেন। আমরা আশা করি সামনের দিনেও আপনি নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দেবেন। এ সময় টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান জিএম কাদের।
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির





