বিরোধী দলের সমালোচনাকে স্বাগত জানাবো : প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:১৭ ৩১ জানুয়ারি ২০১৯
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা জাতীয় সংসদে বিরোধী দলের পক্ষ থেকে সরকারের সমালোচনাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘গণতন্ত্রের ধারায় সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সংসদে যারা বিরোধী দলে আছেন আমি তাদেরকে আশ্বাস দিতে পারি আপনারা সরকারের সমালোচনা করতে পারবেন। এক্ষেত্রে আমরা কোনো বাধা সৃষ্টি করবো না।’
প্রধানমন্ত্রী বুধবার একাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াকে অভিনন্দন জানাতে গিয়ে এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘অতীতে আমরা সরকারের সমালোচনার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করিনি। ভবিষ্যতেও কোনো বাধা সৃষ্টি করবো না। সকল সংসদ সদস্যের অধিকার বিবেচনা করা তাঁর দায়িত্ব।’
প্রধানমন্ত্রী স্পিকারকে সরকারি দল এবং বিরোধী দলের সদস্যরা যেন সংসদে সমান সুযোগ পায় তা দেখার অনুরোধ করে বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি যে, আমরা সব ধরনের সহযোগিতা দেবো।’
সংসদ নেতা বলেন, গণতন্ত্র একটা দেশকে উন্নয়নের পথে নিয়ে যায়। আর বাংলাদেশে এটি প্রমাণিত সত্য। গত সাধারণ নির্বাচনে মা-বোনেরা ও নতুন ভোটাররাসহ দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই সংসদ একটি সফল নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আর এজন্য তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী জনগণের স্বার্থে সুরক্ষা এবং দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অঙ্গীকার করে বলেন, সংসদ সদস্যদের এটি মনে রেখে তাদের দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, ‘আমরা জনপ্রতিনিধি। কারণ আমরা তাদের ভোটে নির্বাচিত হয়েছি। সুতরাং বাংলাদেশ যাতে জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিমুক্ত একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং দেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয় আমাদের সেদিকে নজর দিতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘গত ১০ বছরে ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়নের কারণে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তিনি বলেন, এই ধারা বজায় রেখে ইনশাআল্লাহ আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্তি সোনার বাংলা গড়ে তুলবো।’ তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অনেক বাধা-বিপত্তি পেরিয়ে গণতন্ত্রের ধারবাহিকতা রক্ষা করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আবারো সংসদে নির্বাচিত হয়েছি এবং আমাদের অবশ্যই জনগণের আশা-আকাক্সক্ষা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে।’
সংসদ নেতা জাতীয় সংসদের স্পিকার পুনর্নির্বাচিত হওয়ায় ড. শিরীন শারমীন চৌধরীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি নতুন মেয়াদে স্পিকারের সাফল্য কামনা করে বলেন, ‘অতীতে আপনী দু’বার দক্ষতার সাথে সংসদ পরিচালনা করেছেন এবং আপনী তৃতীয়বারের মতো স্পিকার নির্বাচিত হয়েছেন।’
বক্তব্যের সূচনায় বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, ৩০ লাখ শহীদ এবং দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা দুই লাখ মা-বোনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু না: মীর শাহে আলম
- বিশ্বকাপে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে
- ফের মিশর মাতাবেন শাকিরা
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ শিশু, জীবিত উদ্ধার ১৩
- নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফের মিশর মাতাবেন শাকিরা
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- রাজপাল যাদবের ৩ মাস জেল



