বুধবার বেনাপোল এক্সপ্রেস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:০১ ১১ জুলাই ২০১৯
আগামী সপ্তাহে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত চালু হচ্ছে সরাসরি ট্রেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন ট্রেন সার্ভিসের নাম চূড়ান্ত করেছেন ‘বেনাপোল এক্সপ্রেস’।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ জুলাই, বুধবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন।
আসন্ন ঈদুল আজহার আগেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এই ট্রেনে চলাচলের সুবিধা ভোগ করতে পারবেন। এ ট্রেনে ১২টি বগি থাকবে। ৮৯৬ আসন বিশিষ্ট ট্রেনটি প্রতিদিন বেনাপোল স্টেশন থেকে ছেড়ে যশোর, ঈশ্বরদী জংশন ও ঢাকা বিমানবন্দরে যাত্রী ওঠা-নামা করার জন্য সাময়িক বিরতি দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে।
রেলওয়ের যুগ্ম মহাপরিচালক রাশেদ আরা গনি জানান, নতুন ট্রেনটির জন্য তিনটি নাম প্রস্তাব করা হয়েছিল। এগুলো হলো, ‘বেনাপোল এক্সপ্রেস’, ‘বন্দর এক্সপ্রেস’ ও ‘ইছামতি এক্সপ্রেস’। এর মধ্যে ‘বেনাপোল এক্সপ্রেস’ নামটি চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী।
তিনি আরো জানান, আগামী ১৭ জুলাই বুধবার উদ্বোধনের পর বেলা সোয়া একটায় ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। একইসাথে ট্র্রেনটি কমলাপুর থেকে প্রতিদিন রাত ১২ টা ৩০ মিনিটে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
তিনি জানান, বেনাপোল থেকে এ ট্রেনের শোভন চেয়ারের টিকিটের দাম ৫০০, এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) চেয়ার ১০০০ ও এসি কেবিনের দাম ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইন্দোনেশিয়ার পিটি ইনকা তৈরি এ ট্রেনের কামরাগুলোতে বিমানের মতো বায়ো-টয়লেট সুবিধা রয়েছে। আসনগুলোও আধুনিক। প্রতিদিন বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসবে। প্রতিদিন সকাল ৮টার মধ্যে ট্রেনটি বেনাপোল বন্দরে পৌঁছাবে। ফলে ভারতগামী যাত্রীদের যাতায়াতে বেশ সুবিধা হবে।
এদিকে রেলওয়ের একটি সূত্র জানিয়েছে, একইদিনে ঢাকা থেকে রাজশাহী-চাপাইনবাবগঞ্জ রুটে ট্রেন সার্ভিস চালু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রুটে ট্র্রেন সার্ভিস চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমানে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বনলতা এক্সপ্রেস ট্র্রেন দিয়ে এই সার্ভিস চালু করা হবে।
বর্তমানে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-রাজশাহী রুটে সরাসরি চলাচল করছে। ১৭ জুলাই থেকে এই ট্রেনটি চাপাইনবাবগঞ্জ পর্যন্ত চলাচল করবে।
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র নিল বিএনপি
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- এলপিজির দাম বাড়ল
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
















