বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় হলে রাজপথে নামব: নুর
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:২৭ ২ এপ্রিল ২০২৪
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল নুর বলেছেন, আজকে আবার বুয়েটে হিজবুত তাহরীর, মৌলবাদ, জঙ্গিবাদের ধোঁয়া তুলছে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। বুয়েটে মেধাবী শিক্ষার্থী আবরারকে হত্যার পর ছাত্রলীগের যে অপরাজনীতির কবর রচিত হয়েছে, সেই অপরাজনীতিকে আবার চালু করার জন্য আওয়ামী লীগের সর্ব মহল থেকে আওয়াজ তুলছে।
তিনি বলেন, বুয়েটকে পাকিস্তান, জঙ্গিবাদ মৌলবাদ বলে মন্তব্য করে বুয়েটের মেধাবী শিক্ষার্থীদের অপমান করছে। যাদের বুয়েটে পড়ার যোগ্যতা হয়নি তারা বুয়েটকে ধ্বংসে ছাত্ররাজনীতি প্রবেশে চাপ দিচ্ছে। ছাত্রলীগের নেতারা দলবল নিয়ে বুয়েটে যাচ্ছে। শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে। আমাদের পরিস্কার কথা, বুয়েটের ছাত্রদের সঙ্গে অন্যায় হলে আমরা ছাত্র-শিক্ষক-অভিভাবকদের নিয়ে রাজপথে নামব।
সোমবার (১ এপ্রিল) মুসলিম লীগের উদ্যোগে ঢাকার একটি হোটেলে রাজনীতিবিদের ইফতার মাহফিলে নুরুল নুর এসব কথা বলেন। তিনি বলেন, বুয়েটের শিক্ষার্থীরা যে অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সারা দেশের লক্ষ-কোটি মানুষ সেটাকে সমর্থন করছে। কিন্তু আওয়ামী লীগ সারা দেশের মতো বুয়েট দখলে ছাত্রলীগের অপরাজনীতি চালু করতে চাচ্ছে। স্বাধীন দেশে আজকে আমরা পরাধীনের মতো জীবনযাপন করছি। যেখানে বাক-ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার নেই।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বও হুমকির মুখে।কাজেই আমরা যে ৬৩ টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছি আসুন ফ্যাসিবাদ হঠাতে একসঙ্গে বা যুগপৎভাবে আন্দোলনে নামি। আন্দোলনের মাধ্যমে ভারতীয় তাবেদার সরকার হঠিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। অনেকেই আছে নির্বাচনে যাননি, কিন্তু তলে তলে সরকারের সঙ্গে সমঝোতা করে চলছে। তাই তারা আন্দোলনেও নামছে না। কাজেই রাজপথের আন্দোলনেই দেখা যাবে কারা জনগণ, গণতন্ত্রের পক্ষে।
তিনি আরও বলেন, 'নাইন- ইলেভেনের পর মুসলিম বিশ্বে ইসলামি রাজনৈতিক শক্তির দমনে আর্ন্তজাতিকভাবে জঙ্গিবাদ, উগ্রবাদের যে ধোঁয়া তোলা হয়েছিল ভারতীয় তাবেদার এই সরকার ক্ষমতায় থাকতে দেশেও ভারতের পরামর্শে সেই জঙ্গিবাদ, উগ্রবাদের ধোঁয়া তুলে আর্ন্তজাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করে অবৈধভাবে ক্ষমতায় থেকেছে। আজকে আর্ন্তজাতিক সম্প্রদায়ও বুঝতে পেরেছে কার্যত এদেশে জঙ্গিবাদ, উগ্রবাদ বলতে যা আছে তা সরকার ও ভারতের সৃষ্টি।
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’




