বৃহত্তম অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ ৪১তম: সিইবিআর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৫৯ ৭ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
পৃথিবীর বৃহত্তম অর্থনীতির দেশগুলোর মধ্যে ৪১তম অবস্থানে বাংলাদেশ আছে বলে প্রতিবেদন দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিইবিআর।
যা বিগত বছরের তুলনায় দুই ধাপ এগিয়ে এসেছে। গত বছর এই তালিকায় বাংলাদেশকে তারা ৪৩তম অবস্থানে রেখেছিল।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)-এর এক বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশ করেছে তারা । ০
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছরের মতো এ বছরও বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে যুক্তরাষ্ট্র নিজের অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে যথারীতি দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। শীর্ষ পাঁচে থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে জাপান, জার্মানি ও ভারত।
আগামী ১৫ বছরে বাংলাদেশ অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হবে বলে উল্লেখ করেছে সিইবিআর। যেখানে এশিয়ার অনেক দেশ তাদের প্রবৃদ্ধি ধরে রেখেছে।
প্রতিবেদনের ১০ম সংস্করণে বলা হয়েছে, 'আমরা আশা করছি ২০১৮ থেকে ২০৩৩ সাল পর্যন্ত বাংলাদেশের বার্ষিক গড়ে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে। এতে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর তালিকায় বাংলাদেশের ১৯ ধাপ উন্নতি হবে এবং ২০৩৩ সালে দেশটি ২৪তম অবস্থানে উঠে আসবে।'
সিইবিআর তাঁর প্রতিবেদন উল্লেখ করেছে, পোশাক রফতানি, ক্রমবর্ধমান প্রবাসী আয়, ভারতের বাজারে শুল্কমুক্ত পণ্য রফতানি সুবিধা, অভ্যন্তরীণ ভোগ ব্যয় ও সরকারি ব্যয় থেকে বাংলাদেশ উপকৃত হচ্ছে। যা প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অন্যদিকে প্রায় ৪৩ শতাংশ বাংলাদেশি কৃষিখাতে কাজ করে, যাদের বেশিরভাগই ধান ও পাট উৎপাদন করে। তবে ভুট্টা, সবজি ও গম উৎপাদনও বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ভূমিকা রাখছে।
তবে সিইবিআর সতর্ক করে দিয়ে বলেছে, বাংলাদেশের ক্রমবর্ধমান আমদানি চাহিদার কারণে দেশটির রফতানি সাফল্য ম্লান হতে পারে বলে প্রতিবেদনে সতর্কও করা হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী অব্যাহত রাখার পাশাপাশি অবকাঠামো উন্নয়নের জন্য অর্থ যোগাতে সরকারের আয় বাড়ানোর পথ খুঁজে বের করার প্রয়োজন পড়বে। এছাড়া উল্লেখিত সময়ে বাংলাদেশকে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় লড়তে হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে ২০৩৩ সালে বিশ্বের শীর্ষ পাঁচ অর্থনীতির মধ্যে তিনটি দেশই হবে এশিয়ার। আর এই তিন দেশের মধ্যে চীন বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। এছাড়া শীর্ষ পাঁচ দেশের মধ্যে ভারত তিনে ও জাপান চারে অবস্থান করবে বলে প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে।আর বাংলাদেশ থাকবে শীর্ষ ২০ এ।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










