বেলজিয়ামে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:২৬ ২২ আগস্ট ২০১৯
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশটির বাংলাদেশ দূতাবাস জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর কীর্তিময় জীবন ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য কৃতিত্ব তুলে ধরেন। তাঁরা ১৯৭৫ সালের ১৫ আগস্টের বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সমাপনী বক্তব্যে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহদৎ হোসেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর একক ও অসাধারণ নেতৃত্বের বিভিন্ন দিকের প্রতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে বঙ্গবন্ধুর অসামান্য ভূমিকার ওপর তিনি আলোকপাত করেন। তিনি সবাইকে বঙ্গবন্ধুর অপরিসীম দেশপ্রেম ও প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিচল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রূপকল্প ২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়তে উদাত্ত আহ্বান জানান।
পরে বঙ্গবন্ধু ও তাঁর সঙ্গে শাহাদাতবরণকারী সবার আত্মার মাগফিরাত করা হয়। দেশ ও জনগণের সুখ, সমৃদ্ধ ও অগ্রগতি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে জাতির জনকের জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধু: ফরএভার ইন আওয়ার হার্টস’ প্রদর্শন করা হয়।
সকালে রাষ্ট্রদূত শাহদৎ হোসেন বাংলাদেশ কমিউনিটির সদস্য, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসটির সূচনা করেন। এরপর তিনি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণের পর বঙ্গবন্ধু ও তাঁর সঙ্গে শাহাদাতবরণকারী সবার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।-বিজ্ঞপ্তি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



