চাকরি যাবে শিক্ষকের
বেশি শিক্ষার্থী ভর্তি, বাড়তি ফি-তে এমপিও বাতিল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫১ ১২ অক্টোবর ২০১৯
আগামী শিক্ষাবর্ষে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি ও বাড়তি টিউশন ফি’সহ অন্যান্য ফি আদায় করলেই প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষকদের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, এমন অভিযোগে চাকরি থেকে বরখাস্তেরও ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। এছাড়া প্রতিষ্ঠান পরিচালনা কমিটি বা পর্ষদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে অভিযুক্ত প্রতিষ্ঠানটির এমপিও বন্ধ করা হবে।
এ লক্ষ্যে আগামী নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিং শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠান থেকে আগেই জানাতে হবে তাদের আসন সংখ্যা কত। নির্ধারিত আসনের অতিরিক্ত ভর্তি করা যাবে না। সরকার নির্ধারিত কোটা ছাড়া অন্য কোনও কোটায় ভর্তির সুযোগ দেয়া হবে না।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তিতে অনিয়ম-দুর্নীতি এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরকার নির্ধারিত টিউশন ফির চেয়ে বাড়তি আদায় করার ঘটনার পর এবার আগে থেকেই প্রস্তুতি নিয়েছে মন্ত্রণালয়। গেল ১৯ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।
শিক্ষার্থী ভর্তিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান গত বছর অনিয়ম করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে তাদের তালিকা চাইবে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি ঠেকাতে ভর্তির সময় (নভেম্বর-ডিসেম্বর) নিয়মিত মনিটরিং করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
সমন্বয় সভার সিদ্ধান্তে বলা হয়, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকাসহ প্রতিবেদন আগামী ১৫ অক্টোবরের মধ্যে দাখিল করবে মাধ্যমিক-২ অনু বিভাগ। সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করার জন্য সমন্বয় সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির বিষয়টি ভর্তি কার্যক্রমের প্রথম দিন থেকেই মনিটরিং করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে নির্দেশ দেয়া হয়।
ভর্তির সময় শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিংয়ের বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, অতিরিক্ত ভর্তি ও বাড়তি ফি আদায় মনিটরিং করা হবে শুরু থেকেই। এ বিষয়ে কোনও ছাড় দেয়া হবে না। কঠোরভাবে মনিটরিং চলবে শেষ পর্যন্ত।
২০১৮ সালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অতিরিক্ত প্রায় সাড়ে ৪শ’ শিক্ষার্থী ভর্তি করা হয়। অভিযোগ ওঠে, গভর্নিং বডির সদস্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট শিক্ষকরা ভর্তি বাণিজ্য করেছেন। এসব অভিযোগের পর একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও দুজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয় রাজধানীর ঐতিহ্যবাহী আরেক শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তিতে দুর্নীতির অভিযোগ প্রমাণের পর অধ্যক্ষের এমপিও স্থগিত করার নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা




