বোতলজাত পাঁচ প্রতিষ্ঠানের পানি ‘মানসম্মত’ নয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২১ ২১ জানুয়ারি ২০১৯
বাজারে বোতলজাত খাবার পানি সরবরাহকারী পাঁচ প্রতিষ্ঠানের মানসম্মত নয় বলে আদালতকে জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতিষ্ঠানগুলো হলো- অ্যাকোয়া মিনারেল, ইয়ামি ইয়ামি, ওসমা, সিনমিন ও সিএফবি।
সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট আইনজীবী এ তথ্য জানান।
রাষ্ট্রপক্ষে শুনানির জন্য ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. জে আর খান রবিন।
ওই পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা আসছে ২৪ ফেব্রুয়ারি জানাতে বলেছেন হাইকোর্ট।
এর আগে ১৩ জানুয়ারি অবৈধভাবে, নিম্নমানের জার ও বোতলজাত খাবার পানি উৎপাদন এবং বাজারজাত বন্ধে গঠিত কমিটি কী কাজ করেছে এর বিস্তর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এছাড়া বিএসটিআইকে এক সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
গেল বছর ৩ ডিসেম্বর এক আদেশে বেআইনিভাবে খাবার পানি বাজারে সরবরাহ বন্ধের নির্দেশ দেন। বিএসটিআই ও আইন-শৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। এছাড়া আদালতের আদেশ বাস্তবায়নে বিএসটিআই কী পদক্ষেপ নিয়েছে তা ১৫ দিনের মধ্যে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আদালতকে লিখিতভাবে জানাতে নির্দেশ দেয়া হয়।
আদালত ওই সময় অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করেন। রুলে প্লাস্টিক বোতল ও জারে বিশুদ্ধ পানি সরবরাহে সরকারের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং প্লাস্টিক বোতল ও জারে বিশুদ্ধ পানি সরবরাহে কেন নির্দেশ দেয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে।
খাদ্য ও স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়।
‘প্রতারণার নাম বোতলজাত পানি’ শিরোনামে গেল বছর ২২ মে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ যুক্ত করে হাইকোর্টে একই বছর ২৭ মে রিট আবেদন করা হয়।
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?












