ব্র্যাক ইউনিভার্সিটির সামার-২০২০ সেমিস্টারের অনলাইন ওরিয়েন্টেশন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০৫ ১৮ জুলাই ২০২০
সামার-২০২০ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। করোনা মহামারির কারণে গেল শনিবার নতুন সেমিস্টারে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন ওরিয়েন্টেশন আয়োজন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
নবাগত শিক্ষার্থী ও তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ অনলাইনে আনন্দঘন এ অনুষ্ঠান উপভোগ করেন।
সকাল ৯টায় রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের পরিচিতিমূলক এ অনুষ্ঠান শুরু হয়। সূচনা সঙ্গীতের পর ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি-এর জীবনের বিভিন্ন দিক ও অর্জন নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
এ পর্বে সূচনা বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবদুল্লাহ রুবায়েত চৌধুরী। ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ, অফিস সম্পর্কে ধারণা এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
সকাল ১০টায় শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং, পিএইচডি। তিনি বলেন, বর্তমান অবস্থায় অনেক শিক্ষার্থীর জন্য পড়াশোনা শুরু করাটা কঠিন হবে। ব্র্যাক ইউনিভার্সিটির অনলাইন লার্নিং প্লাটফর্ম ‘বিউএক্স’ এবং স্টুডেন্টস অ্যাসিসটেন্ট ফান্ড এর সদ্ব্যবহারের মাধ্যমে অত্যন্ত সূচারুরূপে দূরবর্তী শিক্ষণ অভিজ্ঞতা লাভ করা যাবে।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারির এ কঠিন সময়ে সমস্যাগুলোকে সম্ভাবনায় পরিণত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী জনপ্রিয় গায়িকা এবং অভিনয়শিল্পী রাফিয়াথ রশীদ মিথিলা ও সামিহা নুসরাত। নবীন শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ে পড়াকালে নিজের অভিজ্ঞতা এবং প্রাপ্তির ঝুলি তুলে ধরেন তারা।
পরে সামাজিক মাধ্যম ফেসবুকে হ্যাশট্যাগ উইআরব্র্যাকইউ-২০২০ ডুডল পোস্টকার্ড শেয়ার করার মধ্য দিয়ে শেষ হয় ওরিয়েন্টেশন।
এর আগে করোনা দূযোগে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যহত না হয়, সেজন্য ১৫ কোটি টাকার স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড গঠন করে ব্র্যাক ইউনিভার্সিটি। এ তহবিল সেমিস্টারের মোট টিউশন ও ফি’র প্রায় ২৫ শতাংশ।
এছাড়া বর্তমান অচলাবস্থায় শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে হার্ভার্ড-এমআইটি বিশ্ববিদ্যালয়ের আদলে ‘বিইউএক্স’ নামে বিশ্বমানের নিজস্ব অনলাইন লার্নিং প্লাটফর্ম তৈরি করছে ব্র্যাক ইউনিভার্সিটি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




