বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়ার পর আত্মহত্যা করলেন এরশাদ শিকদারের মেয়ে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:২৩ ৫ মার্চ ২০২২
এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরিন এশার (২২) আত্মহত্যার কারণ জানতে মাঠে নেমেছে পুলিশ। পরিবার বলছে, বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন এশা। শুক্রবার (৪ মার্চ) রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারের নবম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এশার মৃত্যু কীভাবে হয়েছে তা আমরা এখনো নিশ্চিত নই। তার মরদেহ ঝুলন্ত অবস্থায় তার বাসায় পাইনি। আমরা ঢামেক হাসপাতালের মর্গে এশার মরদেহ পেয়েছি। মরদেহের সুরতহাল হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে এশার মৃত্যু কীভাবে হয়েছে। এ প্রতিবেদন ছাড়া বলতে পারব না তিনি আত্মহত্যা করেছেন কিনা।
অন্যদিকে জান্নাতুলের মা সানজিদা নাহারের দাবি, বয়ফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে ঝুলে তার মেয়ে আত্মহত্যা করেছে। তিনি অভিযোগ করে বলেন, প্লাবন ঘোষ নামের এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তার মেয়ে জান্নাতুলের। বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্লাবনের সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হয় জান্নাতুল। পরে জান্নাতুলকে বাসার নিচে নামিয়ে দিয়ে যায় প্লাবন। এ সময় দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়।
বাসায় ফিরে এসে জান্নাতুল নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। সকালে মেয়ের কক্ষের দরজায় ধাক্কা দিয়ে সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে নিরাপত্তাকর্মীর সহযোগিতায় দরজা ভেঙে দেখা যায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে জান্নাতুল। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে জান্নাতুল আত্মহত্যা করেছে নাকি তার মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। পুলিশ বলছে, এশার মরদেহ তারা ঝুলন্ত অবস্থায় পায়নি। পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এশার মরদেহ পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার যে দাবি করা হচ্ছে সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে এশার মৃত্যুর কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে সেটা জানার চেষ্টা করবে পুলিশ।
এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা নাহার। তাদের মেয়ে জান্নাতুল। ২০০৪ সালে খুলনায় হত্যা মামলায় সন্ত্রাসী এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর হয়। সিটি কলেজ থেকে এইচএসসি পাস করার পরে আর কোথাও ভর্তি হয়নি জান্নাতুল নওরিন এশা।
- পটুয়াখালীতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাকিরা
- রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুজনকে হত্যার অভিযোগ
- ফের শ্রমিকদের অবরোধ: ৭০ পোশাক কারখানা বন্ধ
- গোপালগঞ্জ উত্তাল: লগি-বৈঠা নিয়ে আ. লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ
- ১০ বছরে ‘গল্পকথা’য় পরিণত হবে ক্যান্সার-অ্যালঝাইমার্স!
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- শীতে নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে যেসব টিকা নেবেন?
- গণঅভ্যুত্থানের মীরজাফর হাসনাত-সারজিস: রাশেদ
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- হাঁসের মাংসের উপকারিতা কত?
















