ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৮ ৮ জুলাই ২০২৬
ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হতে পারেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বুধবার (৮ জুলাই) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এম রিয়াজ হামিদুল্লাহ। তার উত্তরসূরি হতে পারেন আসাদ।
এ বিষয়ে অবগত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘটা দুটি গুরুত্বপূর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে নতুন হাইকমিশনার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। প্রথমটি হলো ১৪ জুন নয়াদিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশে বাধা দেওয়া। দ্বিতীয়টি হলো বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দেশটির বহুল আলোচিত সাবেক রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া।
২০২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নয়াদিল্লিতে হাইকমিশনার হিসেবে নিযুক্ত হন রিয়াজ। ওই বছরের ৭ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন তিনি।
সূত্র জানায়, রদবদল হলেও ঢাকায় ফেরার সম্ভাবনা নেই রিয়াজের। তাকে অন্য কোনো কূটনৈতিক পদে নিয়োগ দেওয়া হতে পারে।
গত ৫ জুলাই তিনটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পররাষ্ট্র সচিব পদের জন্য রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী প্রধান প্রার্থী হিসেবে উঠে এসেছেন। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে, আসাদের স্থলাভিষিক্ত হিসেবে তাকেই নির্বাচিত করা হয়েছে।
২০২৫ সালের ১৩ জানুয়ারি থেকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন সালাহউদ্দিন। পেশাদার কূটনীতিক হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পররাষ্ট্র সেবায় যোগদান করেন তিনি। বর্তমান দায়িত্ব গ্রহণের আগে ২০২০ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এ অভিজ্ঞ কূটনীতিক।
দুই দশকেরও বেশি কূটনৈতিক জীবনে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনসহ বিদেশে বিভিন্ন মিশনে নানা পদে দায়িত্ব পালন করেন সালাহউদ্দিন।
ঢাকায় মন্ত্রণালয়ের সদরদপ্তরে জাতিসংঘ, অর্থনৈতিক বিষয়, প্রশাসন, প্রোটোকল, বৈদেশিক প্রচার এবং দক্ষিণ-পূর্ব এশিয়া উইংয়ের পাশাপাশি ফরেন সার্ভিস একাডেমিতেও কাজ করেন তিনি।
সূত্র আরও জানায়, জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান। তিনি একজন প্রখ্যাত ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী ও মানবাধিকার কর্মী।
২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘের মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকারের প্রচার এবং সুরক্ষা বিষয়ক বিশেষ র্যাপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন আইরিন। ১৯৯৩ সালে এই পদ সৃষ্টির পর প্রথম নারী হিসেবে এই দায়িত্ব পান তিনি।
এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন আইরিন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
- বিশ্বকাপে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে
- ফের মিশর মাতাবেন শাকিরা
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ শিশু, জীবিত উদ্ধার ১৩
- নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নেইমার
- পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি
- ডেঙ্গু চিকিৎসায় পেঁপে পাতার রস কি সত্যিই কার্যকর?
- তেহরানে আলি খামেনির জানাজায় ইরানিদের ঢল
- জুলাই অবমাননা: শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে থানায় অভিযোগ
- এমবাপ্পের ভিডিও দেখে মিশরের বাজিমাত
- সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে
- একদিন না খেয়ে থাকলে শরীরে যা ঘটে
- সালাহকে নিয়ে দুঃসংবাদ!
- জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
- আমিরের তৃতীয় বিয়ের অতিথি সাবেক দুই স্ত্রী, আরও যারা থাকছেন
- শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ ১৫ শিক্ষার্থীর
- কৃতি শ্যাননের বিয়ে কবে
- আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স
- পেলে ও এমবাপ্পেকে টপকে রেকর্ড দখলে নিলেন মেসি
- তেহরানে আলি খামেনির জানাজায় ইরানিদের ঢল
- বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা
- এমবাপ্পের ভিডিও দেখে মিশরের বাজিমাত
- সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
- সাধারণ মাথাব্যথা নাকি মাইগ্রেন? বুঝে নিন শুরুতেই
- কৃতি শ্যাননের বিয়ে কবে
- ডেঙ্গু সম্পর্কে কী কী মাথায় রাখা প্রয়োজন?
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- ৪০ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোয় মেক্সিকো
- সালাহকে নিয়ে দুঃসংবাদ!
- জুলাই অবমাননা: শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে থানায় অভিযোগ
- আর্জেন্টিনাকে টপকে শীর্ষে ফ্রান্স
- ডেঙ্গু চিকিৎসায় পেঁপে পাতার রস কি সত্যিই কার্যকর?
- বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে শিগগিরই
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
- প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের পথ খুললো
















