ভিক্ষুক নাজিমের কাছ থেকে অনেক শেখার আছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৩ ২৭ এপ্রিল ২০২০
ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা দুস্থদের মাঝে দান করা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভিক্ষুক নাজিম উদ্দিনের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নাজিম উদ্দিনের মানবিকতা তুলে ধরে তিনি বললেন, ভিক্ষুক নাজিম উদ্দিন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার কাছ অনেক কিছু থেকে শেখার আছে। মানুষের জন্য মানুষ। আমি মনে করি দেশে অনেকের মধ্যে এই প্রবণতা আছে। যে নিজে শুধু একা খায় না, প্রতিবেশী না খেয়ে থাকলে তাকেও সাহায্য করে, তাদের সেই উদারতা আছে। সোমবার গণভবনে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের আট জেলার প্রতিনিধির সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী নাজিমের প্রসঙ্গ তুলে ধরেন।
নাজিমের প্রশংসায় প্রধানমন্ত্রী বলেন, একজন ভিক্ষা করে খায়। একটা সাধারণ মানুষ। আগে টুকটাক কিছু করত। এখন করতে পারে না। দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেছে। ভিক্ষা করে ১০ হাজার টাকা জমা করেছিল, থাকার ঘর ঠিক করবে বলে। তার গায়ে ভালো জামা নেই। খাবারও ঘরে ঠিকমতো নেই। সেই মানুষ তার জমানো টাকা তুলে দিয়েছেন করোনাভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্যের জন্য।
‘এত বড় মানবিকগুণ আমাদের অনেক বিত্তশালীর মধ্যেও দেখা যায় না। কিন্তু একজন নিঃস্ব মানুষ, যার কাছে এই টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাকা দিয়ে জামা কিনতে পারত, ঘরের খাবার কিনতে পারত। তার জন্য সে অনেক কিছু করার চিন্তা করতে পারত। কিন্তু সে তা করেনি’- যোগ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা জানান, ‘তার মতো নিঃস্ব মানুষ যা করেছেন, এতবড় মানবিক গুণ সমাজের অনেক বিত্তশালীর মধ্যেও নেই। তার কাছে তো ১০ হাজার টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো।’ ‘ঐ টাকা দিয়ে তিনি জামা-কাপড় কিনতে পারতেন, ঘরের খাবার কিনতে পারতেন; করোনা ভাইরাসে নানা ধরনের অসুবিধা। সেসব নিয়েও চিন্তা করতে পারতো। কিচ্ছু ভাবেননি তিনি। তারপরও তার শেষ সম্বলটুকু তিনি দান করে গেছেন।’
সমাজের স্বচ্ছল ও বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। কিছুটা আক্ষেপ করে তিনি বলেন, ‘আসলে উনি (ভিক্ষুক নাজিমউদ্দিন) যে উদারতাটা দেখিয়েছেন, বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এই মানবিক বোধটা এখনো আছেই; কিন্তু সেটা আমরা পাই শুধু নিঃস্বদের কাছেই।’ শেখ হাসিনা জানান, ‘অনেক সময় দেখি বিত্তশালীরা শুধু হা-হুতাশ করে বেড়ায়। তাদের মধ্যে নাই নাই অভ্যাসটাই যায় না; ঐ চাইচাই ভাবটাই যেন সবসময় থেকে যায়।
উল্লেখ্য, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ভিক্ষুক নাজিম উদ্দিন ভিক্ষা করেন। ভিক্ষা করে মাত্র ১০ হাজার টাকা জমা করেছিলেন। তার থাকার ঘরটা ঠিক করবেন বলে। তার মাত্র একটা পা, গায়ে ছেঁড়া কাপড়। ঘরে ঠিকমতো খাবারও নেই। তিনি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য সমুদয় অর্থ দান করে দিয়েছেন।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










