ভ্রমণবিষয়ক অ্যাপ ‘শেয়ার ট্রিপ’-এর যাত্রা শুরু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৩ ১ আগস্ট ২০১৯
বিশ্বের বিভিন্ন দেশে চমৎকার ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছে ভ্রমণবিষয়ক অ্যাপ ‘শেয়ার ট্রিপ’। সম্প্রতি রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান, আইসিটি বিভাগের স্টার্ট-আপ বাংলাদেশের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর টিনা জাবীন, শেয়ার ট্রিপের প্রতিষ্ঠাতা ও সিইও কাশেফ রহমান, ডিরেক্টর তানভীর আলী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, দেশের একদল মেধাবী তরুণের তৈরি ‘শেয়ার ট্রিপ’-এর উন্নতমানের অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস অ্যাপ ও ওয়েবসাইটে ভ্রমণবিষয়ক সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে। লোকাল ক্রেডিট কার্ডে লেনদেনের মাধ্যমে এ অ্যাপটি ব্যবহার করা যাবে। বিভিন্ন দেশে ঘুরতে যাওয়ার জন্য বাংলাদেশে ভ্রমণপিপাসুদের এখন আর আন্তর্জাতিক ওয়েবসাইট বা অ্যাপের ওপর নির্ভর করতে হবে না। বিমানের টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং, আনুমানিক খরচের তালিকা তৈরি, যাতায়াতের জন্য উপযুক্ত পরিবহনের ব্যবস্থা করা সবকিছু করে দিবে শেয়ার ট্রিপ।
এছাড়া শেয়ার ট্রিপ হচ্ছে সর্বপ্রথম ট্র্যাভেল অ্যাপ; যা রিওয়ার্ড-ড্রাইভেন গেমিফিকেশনের সূচনা করে। ব্যবহারকারীরা স্পিন টু উইন খেলে জিতে নিতে পারেন ট্রিপ কয়েন যেটি দেশের সর্বপ্রথম ট্র্যাভেল রিওয়ার্ড পয়েন্ট। শেয়ার ট্রিপ অ্যাপে ব্যবহারকারীরা কোনো কিছু বুক করা বা তাদের বুকিংটি শেয়ার করার মাধ্যমেও ট্রিপ কয়েন জিতে নিতে পারেন। পরবর্তীতে এ ট্রিপ কয়েন তারা ফ্লাইট, হোটেল, হলিডে বুকিংসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।
শেয়ার ট্রিপের ডিরেক্টর তানভীর আলী বলেন, আমার বিশ্বাস আমাদের এ অ্যাপটি বিশ্বের অন্যান্য ভ্রমণ অ্যাপ যেমন- অ্যাগোডা, বুকিং ডটকম, ট্রিপ অ্যাডভাইজরের মতো বিশ্বমানসম্পন্ন অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম এবং একই সঙ্গে এ অ্যাপের মাধ্যমে নানা প্রান্তের মানুষ বিভিন্ন দেশের সৌন্দর্যকে নতুনভাবে আবিষ্কার করতে পারবে।
শেয়ার ট্রিপের প্রতিষ্ঠাতা ও সিইও কাশেফ রহমান বলেন, শেয়ার ট্রিপ ভ্রমণবিষয়ক খুবই সহজ ও উপকারী একটি মোবাইল অ্যাপ। বাংলাদেশের ভ্রমণপিপাসু মানুষের জীবনকে ডিজিটালাইজ করতে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। বিজ্ঞপ্তি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


